
ডা. মো. মাজহারুল হক তানিম
ডা. মো. মাজহারুল হক তানিম
সকল লেখা

ঈদে ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
ঈদ মানে উৎসব আর আনন্দ, বেশি বেশি দাওয়াত আর খাওয়াদাওয়া। খেয়েও কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন, তা নিয়ে ভাবনার শেষ নেই অনেকের। তাই ভেবেচিন্তে খাবারের মেনু ঠিক করে রাখুন আগেভাবেই; যাতে ইদের মজাদার খাবারগুলো মিস হওয়ার সুযোগ না থাকে, আবার আপনি সুস্থও থাকেন। আপনার খাবারের মেনুতে সঠিক উপাদান...

মেনোপজ নারীর জীবনের নতুন অধ্যায়
মেনোপজ মানেই নারীর জীবনের শেষ সময় নয়; বরং এক নতুন অধ্যায়ের সূচনামাত্র। পিরিয়ড শুরু যেমন নারীদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা, তেমনি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াও। এ সময়ে জীবনকে নতুনভাবে সাজিয়ে নিতে হবে এবং তা উপভোগ করতে হবে। নারীদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে একে মেনোপজ বলে এবং পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগের...

রমজানে থাইরয়েড রোগীদের করণীয়
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।

শীতে থাইরয়েড রোগীরা যা করবেন
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ
আমাদের শরীরে থাইরয়েড হরমোন কম থাকলে সেটি হাইপোথাইরয়েডিজম হিসেবে পরিচিত। এর জন্য সাধারণত শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে—

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়
পিরিয়ডের সময় কী পরিমাণ রক্তপাত হলে তাকে অতিরিক্ত ধরা হবে, তার নির্দিষ্ট সংজ্ঞা হয়তো অনেকের জানা নেই। এমন সমস্যা এক দিনে তৈরি হয় না। আপনার শরীরের ভেতরকার কোনো সমস্যাই এর জন্য দায়ী। তাই এমন সমস্যায় অবশ্যই ডাক্তার দেখানোর কথা ভাবতে হবে।

তরুণদের টাইপ ২ ডায়াবেটিসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রাগত কারণ
টাইপ ২ ডায়াবেটিস তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর পেছনে কারণ হলো অতিরিক্ত ওজন, বংশগত অথবা জেনেটিক প্রভাব, শারীরিক পরিশ্রমের অভাব, খাদ্যদ্রব্যে ভেজাল এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া। যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস ২০০২ থেকে ২০১৮ সালের মধ্যে ৯৫ শতাংশ বেড়েছে। আমাদের দেশে...

মুখে অবাঞ্ছিত লোম হলে মেয়েদের কী করতে হবে
মেয়েদের শরীরে লোম থাকতে পারে। কিন্তু তা অতি দ্রুত ও মোটা হয়ে পুরুষের লোমের মতো মুখ, পিঠ, বুক এবং শরীরের বিভিন্ন জায়গায় উঠলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের লোমকেই হারসুটিজম বা অবাঞ্ছিত লোম বলে।

থাইরয়েডের সমস্যা কীভাবে বুঝবেন
থাইরয়েড হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হরমোন তৈরি এবং আমাদের শরীরের নানা কাজ নিয়ন্ত্রণ করে। যদি থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিক না থাকে, তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের রোগীরা বিভিন্ন ধরনের লক্ষণ ও সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন পরামর্শ পেতে
