
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সকল লেখা

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪
সিলেটের জৈন্তাপুরে বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষের সংঘর্ষে বিজিবি সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার গৌরীশংকর টিপরাখোলা এলাকায় বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা ২০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনকাজে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়।

জৈন্তাপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ যুবক আটক
সিলেটের জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাথরবোঝাই ট্রাকে ১৮০ বস্তা ভারতীয় চিনি, চালক গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

সিলেটের জৈন্তাপুরে রোহিঙ্গা তরুণ আটক
সিলেটের জৈন্তাপুর থেকে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ বিজিবি মিনাটিলা বিওপি সদস্যরা। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জৈন্তাপুর উপজেলার ১২৮৩ নম্বর পিলারের ৫০০ গজ ভেতরে ঝিঙ্গাবাড়ী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

জৈন্তাপুর সীমান্তে ৩২টি ভারতীয় মহিষ আটক
সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপি অভিযন চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ আটক করেছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকা থেকে এসব মহিষ আটক করে।

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চিনি উদ্ধার
সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চিনি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালিত হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে জৈন্তাপুরে মোটরসাইকেল আরোহী এক তরুণ ট্রাকচাপায় নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারী ও বড় নয়াগং, রাংপানি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনবরত বৃষ্টিপাত হলে যেকোনো মুহূর্তে সব কটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হবে।

জৈন্তাপুরে পৃথক অভিযানে ৪৫ বোতল ও ৪২ বস্তা চিনি জব্দ
সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদসহ ৪২ বস্তা চিনি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট-তামাবিল মহাসড়কে চিনিবোঝাই ট্রাকচাপায় মইনুল হুসেন আয়ানী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের উমনপুরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুরে টানা বৃষ্টি-ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
সিলেটের জৈন্তাপুরে দুই দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারি, বড় নয়াগং ও রাংপানি নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৬
সিলেটের জৈন্তাপুরে মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লায় এ ঘটনা ঘটে।

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিলসহ শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম নামে এক নারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

জৈন্তাপুরে ৬১৫ বোতল মদসহ গাঁজা জব্দ
সিলেটের জৈন্তাপুরে ৬১৫ বোতল ভারতীয় মদসহ আট কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্য রাতে উপজেলার ডিবির হাওর কদমখাল রোডে এসব মাদক জব্দ করা হয়।
