
জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
সকল লেখা

জুরাছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, পানির নিচে ২০২ হেক্টর ফসলি জমি
রাঙামাটির জুরাছড়িতে টানা চার দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২০২ হেক্টর ফসলি জমি। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে সাময়িক বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।

দুর্ঘটনার কবলে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা
রাঙামাটির জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তিনি ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

জুরাছড়িতে জেএসএসের ক্যাম্পে সেনা অভিযান, গুলি উদ্ধার
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকায় নেরা পাহাড়ে জেএসএসের আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে তিন কোটি টাকার চোরাই কাঠ জব্দ
রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার ৬১৬ টুকরো চোরাই সেগুন কাঠ ও পরিত্যক্ত একটি বন্দুক জব্দ করা হয়েছে। সেনা সূত্রে জানা যায়, জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫৭ লাখ ২৭ হাজার টাকা।

জুরাছড়িতে আ.লীগে যোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আট মেম্বার
জুরাছড়ি আওয়ামী লীগে যোগদান করেছেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও বনযোগীছড়া ও জুরাছড়ি ইউপির আটজন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা...

জুরাছড়ি শাপলা বিল ডাকছে পর্যটকদের
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শাপলা বিল পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। সকালে মেঘের মিতালী আর বিলের পানিতে লাল সাদা শাপলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন সবাই।

বরকল ও জুরাছড়িতে বিদ্যুৎ নেই চার দিন
রাঙামাটির জুরাছড়ি-বরকল উপজেলায় চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এতে সরকারি-বেসরকারি দপ্তরসহ জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সন্ধ্যায়...

এক যুগ রেলিংবিহীন সেতু ঝুঁকি নিয়ে পারাপার
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেকাবক্যা খালে রেলিংহীন সেতুটি দেড় দশকেও মেরামত করেনি কর্তৃপক্ষ। প্রতিবছর সেতুটি পারাপারের সময় দুর্ঘটনাও ঘটছে। তারপরও ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে যানবাহনসহ উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বাসিন্দারা।

ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে এলাকায় গিয়ে চিকিৎসা
রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসা সেবা নিশ্চিত করতে এলাকায় গিয়ে আক্রান্তদের সেবা দিচ্ছেন চিকিৎসকেরা। কমিউনিটি মেডিকেল কর্মকর্তা বিশ্বজিৎ চাকমার নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল টিম এ সেবা দিচ্ছে।

জুরাছড়িতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
জুরাছড়ি উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে মৈদং ইউনিয়নের আমতলা গ্রাম। উপজেলা থেকে ছড়া ও পাহাড়ি উঁচুনিচু পথ বেয়ে সেখানে পৌঁছাতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লেগে যায়। গ্রামে ৪৫টি পরিবারের বাস।

ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ ভাতা নিয়ে অনিশ্চয়তা
রাঙামাটির জুরাছড়িতে মাতৃত্বকালীন ভাতা-সংক্রান্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সোনালী ব্যাংক। এতে উপজেলায় প্রায় ১৪০ জন সুবিধাভোগীর ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কাপ্তাই হ্রদে পানি কমেছে আটকে যাচ্ছে নৌকা
কাপ্তাই হ্রদে অস্বাভাবিক মাত্রায় পানি কমে যাওয়ায় রাঙামাটি জেলা শহরের সঙ্গে জুরাছড়ি উপজেলার নৌযান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। এতে করে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার বাসিন্দারা

রাঙামাটির স্থগিত মৈদং ও দুমদুম ইউনিয়নের ভোট ৩১ মার্চ
রাঙামাটি জুরাছড়ি উপজেলায় নির্বাচন কমিশনের স্থগিত করা মৈদং ও দুমদুম ইউনিয়নের ১৮টি কেন্দ্রের ভোট আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মৈদং ও দুমদুম ইউনিয়ন পরিষদের নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বেগুনি ধান চাষ আশা জাগাচ্ছে কৃষকের
প্রথম দেখায় মনে হয়, খেতে রোগ লেগে ধানের পাতা বিবর্ণ হয়ে গেছে। আসলে ধানের পাতার রং বেগুনি। এমনকি এর ধান ও চালের রং বেগুনি (পার্পল) হবে। রাঙামাটির জুরাছড়িতে এই প্রথম চাষাবাদ হচ্ছে বেগুনি ধানের।

নতুন কমিশন গঠনের পর ভোটের সিদ্ধান্ত
রাঙামাটি জুরাছড়ি উপজেলার স্থগিত মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নতুন নির্বাচন কমিশন গঠনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।

শীতের মধ্যে গ্রীষ্মের তরমুজ
শীতেও রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মিলছে গ্রীষ্মের ফল তরমুজ। উপজেলার সামিরা এলাকায় এখন রীতিমতো তরমুজের স্তূপ। আগাম এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দাম বেশি হলেও বাজারে ভালো বিক্রি হচ্ছে এই রসাল ফল।
