
জাহীদ রেজা নূর, নিউইয়র্ক থেকে
জাহীদ রেজা নূর, নিউইয়র্ক থেকে
সকল লেখা

নিরঙ্কুশ জয়ে ফিরলেন ট্রাম্প
অনেকেই বলছিলেন এবার কয়েক দিন পর্যন্ত লেগে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল জানতে। এত দ্রুত ফল বের হবে, কে তা ভাবতে পেরেছিল? সব হিসাব-নিকাশ আর শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

কে জিতছেন, কেন জিতছেন
এই লেখাটি যখন তৈরি হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৪ নভেম্বরের রাত সাড়ে ৯টা। বাংলাদেশ ততক্ষণে ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দেখা পেয়েছে। লেখাটি যখন ছাপা হবে

ট্রাম্প-কমলার ভাগ্য নির্ধারণ আজ
নির্বাচনে ভোট দিতে অনীহা আছে মার্কিন জনগণের। কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মারার বিষয়টি এক-চতুর্থাংশ মার্কিনির পছন্দ নয়। তাঁরা ঘরে বসেই টেলিভিশনে ভোটরঙ্গ দেখতে ভালোবাসেন। কিন্তু তাঁদের এই বসে থাকা নিয়ে যত ভয় প্রেসিডেন্ট পদপ্রার্থীদের।

এবারও ধনী-গরিবের লড়াই
আর মাত্র এক দিন পরই মার্কিন দেশে নির্বাচন। আগাম ভোট যাঁরা দিয়েছেন, তাঁরা এখন ঝাড়া হাত-পা। কিন্তু যাঁরা আগাম ভোট দেননি, ভোটের দিন তাঁদের ভোটদানের পরই কেবল বোঝা যাবে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একটি ভোট না দেওয়া মানে প্রতিপক্ষকে জয়ের দিকে আরেকটু এগিয়ে দেওয়া। যুক্তরাষ্ট্রে অভিবাসী

ঝুলন্ত অঙ্গরাজ্যই ভাগ্যবিধাতা
শুক্রবার সকাল থেকেই নিউইয়র্ক মহানগরের আকাশের মুখ ভার। আকাশজুড়ে মেঘের দৌরাত্ম্য। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য বলা হয়েছে, কখনো কখনো একটু সূর্যের মুখ দেখাও যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীর জীবনটাই আপাতত মেঘলা করে দেবে আর কোন প্রার্থীর মুখে এনে দেবে ঝকঝকে রোদ্দুর, তা জানা যাবে মাত্র ক

মার্কিন নারীরা চায় কমলা, পুরুষেরা ট্রাম্প
গত বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন পার হয়ে যখন খোলা হাওয়ায় উবারের জন্য দাঁড়ালাম, তখন বোঝার উপায় ছিল না যে এ দেশে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। উবারে পথ পাড়ি দেওয়ার সময়ও কোনো দেয়াললিখন কিংবা কারও পক্ষে প্রচারণার লেশমাত্র দেখা গেল না।

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন মুলুকে আবার ভিয়েতনাম আবহ
হান্টার কলেজে কৃষ্ণেন্দু বোসের ‘বে অব ব্লাড’ বা ‘রক্তে রাঙা সাগর’ তথ্যচিত্রের প্রদর্শনী ছিল ৬ মে সন্ধ্যা ছয়টায়। যখন জেনেছি, তখন অনলাইনে আর নিবন্ধন করা যাচ্ছিল না। তারপর পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আমাদের তিনজনের জন্য তিনটি কার্ডের ব্যবস্থা করেন তিনি। হান্টার কলেজে গিয়ে অতিথি কার্ড নিয়ে ঢুকতে
