
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
সকল লেখা

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ
বয়স সত্তরের ঘর পেরিয়েছে। আপন বলতে কেউ নেই। একসময় ভিক্ষা করে চললেও বয়স ও অসুস্থতার ভারে এখন সেই সামর্থ্যও নেই। ২০ বছর আগে স্বামী রুস্তম শেখ মারা যাওয়ার পর থেকে পলিথিনে মোড়ানো একটি ছোট ঝুপড়িই তাঁর ঠিকানা। বৃষ্টি হলে ছাউনি ভেদ করে ঘরে পানি পড়ে, রোদে পলিথিনের ঘর হয়ে ওঠে অসহনীয় গরম।

পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে কাজ করেন কর্মকর্তা
মাথায় হেলমেট। সামনে কম্পিউটার, টেবিলে সরকারি নথিপত্র। স্বাভাবিকভাবেই অফিসের কাজ করছেন শেখ মোর্শেদুর রহমান (৪০)। দেখলে মনে হতে পারে, কোনো নির্মাণকাজের তদারকি করছেন তিনি। কিন্তু না—এটি তাঁর নিয়মিত অফিসের দৃশ্য।

চিতলমারীতে ২১ লাখ ৮১ হাজার টাকার গ্যাস সিলিন্ডার জব্দ
বাগেরহাটের চিতলমারীতে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজ থেকে অবৈধভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, চিতলমারীতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

চিতলমারী সাব-রেজিস্ট্রি অফিসে ৮টি জাল দাখিলা জব্দ, জমি রেজিস্ট্রি স্থগিত
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।

বাগেরহাটের চিতলমারী: অবৈধ ড্রেজার-বাল্কহেডে বালু তোলার মচ্ছব
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।

চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এক লাখ এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এ অর্থদণ্ডাদেশ দেন।

মামলা করার পরই প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষকদের ক্লাসে আর শিক্ষার্থীদের স্কুলে মোবাইল নিষিদ্ধ
বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টা শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব: মামুনুল হক
মামুনুল হক আরও বলেন, ‘এই বিপ্লবের প্রতি আমাদের আবেগের কারণ, এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। ২০২৪ সালে জুলাই বিপ্লব সংঘটিত হলেও এর বীজ রোপিত হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায়। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে একের পর এক আন্দোলন হয়েছে। এর ফলে আমাদের দীর্ঘ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: সন্তান হারিয়ে বাগেরহাটে বারবার মূর্ছা যাচ্ছেন দুই মা
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে মো. মোজাহিদ মোল্লা (৪২) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর হিজলা

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর
ক্ষতিগ্রস্ত আনন্দ মিস্ত্রি ও লোপা হালদার বলেন, দিনমজুরি করে কোনোরকমে তাঁদের সংসার চলত। বহু কষ্টে গড়ে তোলা সেই ঘরবাড়ি ও মালপত্র আগুনে পুড়ে গেছে। এখন তাঁদের মেয়ের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম। আত্মীয়ের বাড়িতে না থাকলে তাঁরাও হয়তো প্রাণ হারাতেন।

চিতলমারীতে বিশুদ্ধ পানির সংকটে কয়েক হাজার শিক্ষার্থী
বাগেরহাটের চিতলমারীতে কয়েক হাজার শিক্ষার্থী বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে। স্কুলের ভেতরে থাকা নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন ও লবণ থাকায় শিক্ষার্থীরা তা পান করতে পারছে না।

বাড়িতে ঢুকে প্রশাসনের লোক পরিচয়ে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার পর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

পরকীয়ার জেরে চিতলমারীতে যুবকের পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী পলাতক
বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী হাসনা বেগমের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মো. নজরুল শেখের ছেলে।
