Ajker Patrika
Add

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

সকল লেখা
কারাগারে বন্দী বিদ্রোহ: আড়াই মাসে পলাতক ২০৩ বন্দীর মধ্যে গ্রেপ্তার ২৭

কারাগারে বন্দী বিদ্রোহ: আড়াই মাসে পলাতক ২০৩ বন্দীর মধ্যে গ্রেপ্তার ২৭

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া ২০৩ বন্দীর মধ্যে গত আড়াই মাসে মাত্র ২৭ জন গ্রেপ্তার করা হয়েছে। এখনো পলাতক রয়েছেন ১৭৭ জন। পলাতক আসামিরা সংগঠিত হয়ে যে কোনো সময় বড় ধরনের অপরাধ সংঘটিত করার আশঙ্কা করা হচ্ছে। 

২৪ অক্টোবর ২০২৪
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ একর বনভূমি উদ্ধার

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ একর বনভূমি উদ্ধার

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীন বোর্ড মিল এলাকায় অভিযান চালিয়ে এই বনভূমি দখলমুক্ত করা হয়। 

২৩ অক্টোবর ২০২৪
২৩ বছরে গাজীপুরের দুই তৃতীয়াংশ জলাশয় ও বন দখল: জরিপ

২৩ বছরে গাজীপুরের দুই তৃতীয়াংশ জলাশয় ও বন দখল: জরিপ

গাজীপুর জেলায় গত ২৩ বছরে বনভূমি ও জলাশয় কমেছে দুই তৃতীয়াংশ। উল্টো দিকে বেড়েছে বন দখল, জলাশয় ভরাট ও গাছ কর্তন। অর্থনৈতিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে নিয়ে এক গবেষণায় এমন তথ্য ওঠে এসেছে। 

২২ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

২২ অক্টোবর ২০২৪
চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

২১ অক্টোবর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ 

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন।

১৯ অক্টোবর ২০২৪
বেক্সিমকোর কারখানায় বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু, মামলা অপমৃত্যুর

বেক্সিমকোর কারখানায় বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু, মামলা অপমৃত্যুর

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আজ শুক্রবার সকালে রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রায়হান সাত দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে তাঁর বাবা কাশিমপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

১৮ অক্টোবর ২০২৪
ঘরে আটকে রেখে আগুন: ঘুমন্ত সাবেক স্ত্রীর পর মারা গেলেন শাশুড়িও

ঘরে আটকে রেখে আগুন: ঘুমন্ত সাবেক স্ত্রীর পর মারা গেলেন শাশুড়িও

তিন দিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ হয়ে গত বুধবার রাতে ওই বাড়িতে গিয়ে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত সাবেক স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন ধরিয়ে দেন। তাঁরা যাতে ঘর থেকে বের হতে না পারেন, সে জন্য বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান।

১৮ অক্টোবর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের দুই দফা সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের দুই দফা সড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা দুই দফা বিক্ষোভ করেছেন। আজ শনিবার দুপুরে ও বিকেলে চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করেন তাঁরা। 

১২ অক্টোবর ২০২৪
গাজীপুরে সিরামিকস কারখানায় এলপিজি গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

গাজীপুরে সিরামিকস কারখানায় এলপিজি গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস ফ্যাক্টরিতে গতকাল শুক্রবার রাতে এলপিজি গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

১২ অক্টোবর ২০২৪
শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে পৈতৃক জমি দখল করে একটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

০৯ অক্টোবর ২০২৪
নিখোঁজের ৩ দিন পর গাজীপুরে বাসচালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর গাজীপুরে বাসচালকের লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের তিনদিন পর তারেক হোসেন (৩০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহানগরীর জয়দেবপুর বাস টার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

০৮ অক্টোবর ২০২৪
পূজায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বাভাবিকভাবে যে কোনো নিরাপত্তার জন্য পুলিশ থাকে, আনসার থাকে, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবক থাকে। তারপরও এবার আমরা অতিরিক্ত হিসেবে র‍্যাব দিয়েছি, বিজিবি দিয়েছি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, নৌ বাহিনী ও বিমানবাহিনীকে এবার পূজার জন্য নিয়োগ করা হয়েছে। এবার সব ধরনের বাহিনীকে মোতা

০৮ অক্টোবর ২০২৪
গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুরে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। 

০৭ অক্টোবর ২০২৪
স্বামীর লাশ ঝুলছিল ঘরের আড়ার সঙ্গে, বিছানায় স্ত্রীর মরদেহ

স্বামীর লাশ ঝুলছিল ঘরের আড়ার সঙ্গে, বিছানায় স্ত্রীর মরদেহ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় নিজ ঘর থেকে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে স্বামীর ঝুলন্ত মরদেহ এবং বিছানায় পড়ে থাকা স্ত্রীর মরদেহ পায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

০৬ অক্টোবর ২০২৪
গাজীপুরে পোশাক শ্রমিকদের উস্কানি: নারীসহ ৭ জন কারাগারে

গাজীপুরে পোশাক শ্রমিকদের উস্কানি: নারীসহ ৭ জন কারাগারে

গাজীপুরে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ও কারখানা ভাঙচুরের চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার মহানগরীর ভোগরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

০৫ অক্টোবর ২০২৪