
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আকরামুল হক রুহি নিহত হয়েছে। গুরুতর আহত বন্ধু আবুবকরকে ঢাকায় পাঠানো হয়েছে। ২৭ অক্টোবর রুহির এসএসসির টেস্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল।

কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিআইডব্লিউটিসিতে যোগ হচ্ছে ১৮ নৌযান, জানালেন উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় থ্রি অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। আগামী মাসের দিকে এগুলো সংস্থাটিকে বুঝিয়ে দেওয়া শুরু করবে শিপইয়ার্ড কর্তৃপক্ষ।

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত বেড়ে ৪
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে ব্লাকহেডের সঙ্গে নয়, ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছিল। উদ্ধার অভিযান চালানোর পর বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হলো। আর জীবিত উদ্ধার হয়েছে ছয়জনকে।

জাহাজ নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাহাজ নির্মাণকাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা অনেক বেড়েছে। এখন এ খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।’

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
মুন্সিগঞ্জের গজারিয়ায় ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটি কারখানার শ্রমিকেরা। আন্দোলনকারীদের শান্ত করতে এসে তোপের মুখে পড়েন কোম্পানিটির কয়েকজন কর্মকর্তারা। শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয

গজারিয়ায় মেঘনা নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় গোমতী-মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

কবরস্থানের অজুখানায় পড়ে ছিল নারীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কবরস্থানের অজুখানা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদারকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহের অজুখানায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গজারিয়া থানার ভারপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগ পড়েছে বিভিন্ন জেলাগামী মানুষ।

মুন্সিগঞ্জে বেক্সিমকোর কাভার্ড ভ্যান থেকে ইয়াবা উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাভার্ড ভ্যান থেকে তিন হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালকের সহকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

গজারিয়ায় আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষে গুলি, আহত ৯
মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী মারা গেছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার শাহশের আলী সিএনজি ফিলিং স্টেশনের উল্টো পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করতে না দেওয়ায় হামলা, ২ পুলিশ সদস্য আহত
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের নিক্ষেপ করা ইট পাটকেলে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।

গজারিয়ার মেঘনা নদীতে ডুবে যাওয়া কিশোরের লাশ মিলল ২ দিন পর
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ভাসমান অবস্থায় আলিফ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানিপুর খেয়াঘাটসংলগ্ন মেঘনা নদীতে আলিফের মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের মেঘনায় গোসলে নেমে কিশোর নিখোঁজ
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
