
গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ
গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ
সকল লেখা

ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিদ্যুতের লাইন ও খুঁটির ওপর গাছ পড়ায় পুরো উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়।

গজারিয়ায় জনতার হাতে আটক ৩ ডাকাত সদস্য
মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন তিনজন। এ সময় তাঁদের কাছ থেকে ২১টি কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গজারিয়ায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে আরিফ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ (৩৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সাইজুদ্দ

কুমিল্লা-২ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ করা হয়। মেঘনা থানার কাছের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

গজারিয়ায় খালে পানির তোড়ে ভেসে গেল অর্ধশতাধিক গরু
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটি বলাকী গ্রামসংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে অর্ধশতাধিক গরু। পরে মরা গরু একের পর এক ভেসে উঠছে বলে জানা গেছে।

গজারিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৩০ দোকান
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এসএসসি পরীক্ষার্থীর কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ, জড়িতদের বিচার দাবি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।

গজারিয়ায় বালু ভরাট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালু ভরাটকে কেন্দ্র করে ভবেরচর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
