
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
সকল লেখা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার কক্ষ থেকে মাহবুব আলম জনি (৩৫) নামের এক অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম জনি বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

ক্ষেতলালের ইউএনওর বদলির আদেশ ১ দিন পরই স্থগিত
বদলির আদেশ জারি হওয়ার এক দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফতাবুজ্জামান-আল ইমরানের বদলির সেই আদেশ স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকালে আগের দিনের বদলির আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

ক্ষেতলালে প্রেমিক যুগলের একসঙ্গে বিষপান, হাসপাতালে মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খারিতা গ্রামের প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) গতকাল সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সোমবার দিবাগত রাত রাত আড়াইটায় প্রেমিকা তাজমিন আক্তার (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহম

জয়পুরহাট-২ আসন: হামলার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে হামলার ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে হামলার পর রাতেই মামলা করেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং আজ বুধবার নৌকার প্রার্থীর পক্ষে পাল্টা মামলাটি করেন তাঁর এক কর্মী।

জয়পুরহাট-২: স্বতন্ত্র–আ.লীগে ধাওয়া–পাল্টা, ছিঁড়ে ফেলল প্রার্থীর মুজিব কোট
জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার ক্ষেতলাল ইটাখোলা বাজারের চার মাথায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাজারের সিন্দুক চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক মাজার থেকে দুটি সিন্দুক (দানবাক্স) চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে মাজারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন হিন্দা কসবা গ্রামের মাহাবুবুর রহমান (৩৫) এবং হিন্দা আবাস

বদ্ধ ঘরে চেয়ারে বসা অবস্থায় মিলল সাবেক শিক্ষিকার লাশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলায় আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।

ক্ষেতলালে নদী থেকে কাপড়ে মোড়ানো দুই মৃত নবজাতক উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলালে দুই মৃত নবজাতককে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মৃত দুই নবজাতককে উদ্ধার করা হয় ।

খোলা আকাশের নিচে ক্লাস প্রতিদিন বেঞ্চ টানাটানি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয় চলতি বছরের ৬ এপ্রিল। তবে নতুন ভবন নির্মাণে এখনো কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে ছয় মাস ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান।

মৃত্যুর ১১ বছর পর ঋণ নিয়েছিলেন পরেশ!
জয়পুরহাটের ক্ষেতলালের কৃষক পরেশ চন্দ্রের মৃত্যু হয় ১৯৯৪ সালে। সেই পরেশ নাকি সোনালী ব্যাংকের ক্ষেতলাল শাখা থেকে ২০০৫ সালে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণ পরিশোধের জন্য সম্প্রতি নোটিশ পেয়েছে তাঁর পরিবার।

ব্যারিস্টার সুমনের ফুটবল দলের খেলা দেখতে গিয়ে যুবকের মৃত্যু, আহত ৩
ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলালের খোরশেদ আলম (২২) নামের এক যুবক। গতকাল শুক্রবার জেলার পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে টিনের চালা থেকে পড়ে মারা যান তিনি। এ সময় আরও তিনজন আহত হন।

দালালের পকেটে যাচ্ছে আলুর লাভের টাকা
জয়পুরহাটের ক্ষেতলালে লোকসানের শঙ্কায় পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। অন্যদিকে খুচরা বাজারে দাম বেশি হওয়ায় লাভ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের। ফলে আলু সংরক্ষণ করে বিপাকে পড়েছেন আলু ব্যবসায়ী, হিমাগারের মালিক ও চাষিরা।

মেয়র চেয়ার ফাঁকা, ক্ষেতলালে সেবা পাচ্ছেন না পৌরবাসী
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় নতুন মেয়র শপথ না নেওয়ায় দুই সপ্তাহ ধরে পৌরসভার সব কার্যক্রম বন্ধ আছে। এতে হয়রানির শিকার হচ্ছেন পৌরবাসী। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, কর্মচারী- কর্মকর্তাদের বেতন না হওয়াসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেতু সাহা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের চাপ দেওয়ায় খুন লাশ সেপটিক ট্যাংকে
নিখোঁজের এক মাস সাত দিন পর বিউটি বেগম নামের এক নারীর গলিত লাশ শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে উজ্জ্বল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন, ঘনিষ্ঠতার সুবাদে বিউটি ২১ এপ্রিল রাতে তাঁর বাড়িতে যান। পরে বিয়ের জন্য চাপ দিলে কথা-কাটাকা

নিখোঁজের এক মাস পর সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ
নিখোঁজের এক মাস পর সেফটিক ট্যাংক থেকে বিউটি বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের ছেলে উজ্জ্বল হোসেনের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
