জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক মাজার থেকে দুটি সিন্দুক (দানবাক্স) চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে মাজারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন হিন্দা কসবা গ্রামের মাহাবুবুর রহমান (৩৫) এবং হিন্দা আবাসনের তৌফিক রহমান (২৫)। তৌফিক রহমান বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা কসবা গ্রামের সিফাত পাগলার মাজারের দুটি দানবাক্স চুরি হয়। ওই দিন দুপুরে মাজারের লোকজন দানবাক্স চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে জিজ্ঞাসাবাদ করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদকালে মাহাবুবুর রহমান নামের একজনের ওপর সন্দেহ হলে তাঁকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ তিনি চুরির বিষয়টি স্বীকার করে। তাঁর দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তৌফিক রহমান নামের আরও এক সহযোগীকে আটক করা হয় এবং চুরি যাওয়া দানবাক্স দুটি উদ্ধার করা হয়। পরে থানায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
তৌফিক রহমানের বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল উপজেলা ছাত্রদের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে সক্রিয় না থাকায় আমরা গত ২৪ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করি। আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে