
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
সকল লেখা

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা শহরের কেন্দুয়া প্রেসক্লাবের সামনে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে মোয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ দেখে নেত্রকোনায় ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ
পুলিশের আটকের ভয়ে নেত্রকোনার কেন্দুয়ায় ট্রলারে জুয়ার আসর থেকে হাওরে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তবে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কৈজানী হাওরে এ ঘটনা ঘটে।

নেত্রকোনা হাওরের কৃষকদের পানি–স্যালাইন দিলেন ইউএনও
নেত্রকোনার কেন্দুয়ায় তীব্র তাপদাহে হাওরে কৃষকদের হাতে খাবার স্যালাইন ও পানি তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। আজ শনিবার তিনি উপজেলার জালিয়া ও গোগবাজার হাওরে কৃষকদের মধ্যে এসব স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন।

কেন্দুয়ায় পুকুর খননে বেড়িয়ে এল গ্রেনেড সদৃশ বস্তু
নেত্রকোনার কেন্দুয়ায় মাছের খামারের জন্য পুকুর খোঁড়ার সময় গ্রেনেড সদৃশ একটি বস্তু বেরিয়ে এসেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বস্তুটি পানিভর্তি বালতির মধ্যে রেখে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয়।

কেন্দুয়ায় হিন্দু বিয়ে নিবন্ধনে অনীহা, ১০ বছরে নথিভুক্ত মাত্র ৫০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত ১০ বছরে হিন্দু বিয়ে অনুষ্ঠিত হলেও নিবন্ধন হয়েছে মাত্র ৫০টি। ফলে উপজেলায় হিন্দুদের মধ্যে বাল্যবিবাহও রোধ করা দুষ্কর হয়ে পড়ছে। বিয়ের ক্ষেত্রে বাধ্যবাধকতায় শিথিলতা ও প্রচার-প্রচারণার অভাবে সেগুলো নিবন্ধন হচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্টজন...

গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ
জমির হালে গরুর বদলে কাজ করছে ঘোড়া। মই টেনে দিচ্ছে বিঘার পর বিঘা জমিতে। এতে তুলনামূলক কম দামে হাল পাচ্ছেন কৃষকেরা। অন্যদিকে শখের ঘোড়াকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন এর মালিকও...

কেন্দুয়ায় নৌকার প্রচারে নায়ক জায়েদ খান
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি ও আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে প্রচারণা চালান ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান।

পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

‘প্রধানমন্ত্রীকে নিয়ে’ ফেসবুকে পোস্ট, সাময়িক বরখাস্ত শিক্ষক
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়ায় মজলিশপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

নববধূকে তুলে আনা হলো না ব্যবসায়ীর, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে সংবর্ধনা
নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক সেনাদের আক্রমণের সংবাদ বেতারবার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের তৎকালীন ওয়ারলেস অপারেটর ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার কেন্দুয়া প্রেসক্লাবে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ি থেকে পপি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পপির স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

কেন্দুয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের নামে মামলা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১০ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অসিম মিয়া (২৮) নামের এক যুবকের নামে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে কেন্দুয়া থানায় মামলাটি করেন শিশুটির বাবা। অভিযুক্ত অসিম উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।

চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আটক ২
নেত্রকোনার কেন্দুয়ায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আবদুল জলিল ও আশরাফুল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি নান্দাইল উপজেলার কুতুবপুরে এবং জলিলের কেন্দুয়া উপজেলার নওপাড়ায়।

নববধূকে বাড়িতে আনা হলো হেলিকপ্টারে
ইচ্ছা ছিল হেলিকপ্টারে করে বিবাহ করতে যাবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণে নববধূকে হেলিকপ্টারে করেই বাড়িতে নিয়ে গেলেন মতিউর রহমান হীরা। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের রাইজুড়া গ্রামের মো. আবদুর রহমানের ছেলে। বিয়ে করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘাটা গ্রামের মো. আবদুল হামিদের মেয়ে স্ব
