
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
সকল লেখা

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে পিটুনি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৩
পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল।

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। আজ রোববার (১২ জুলাই) বিকেলে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান-সংলগ্ন এলাকায় ডলফিনটির মরদেহ ভেসে আসে।

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪০টি কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে
পটুয়াখালীর কুয়াকাটায় এক ট্রলারের জেলেরা ৪০টি সামুদ্রিক কোরাল মাছ ধরেছেন। অনেক দিন ধরে মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মধ্যে এতে স্বস্তি ফিরে এসেছে।

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় তানিসা আচার ঘর নামের একটি দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্ট এলাকার ওই দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

কুয়াকাটায় ‘অতিরিক্ত মদ্যপানে’ কিশোর পর্যটকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আজ রোববার বেলা ১১টার দিকে সে মারা যায় বলে জানা গেছে। মৃত সাজিদুল ইসলাম (১৭) নেত্রকোনার গোড়াগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় কাজ করত।

কলাপাড়ায় ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, আটক ৯
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপের চালক ও সহযোগী এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির নেতাসহ ৯ জনকে আটক করা হয়।

উন্নয়নের লক্ষ্যমাত্রায় দ্রুত এগোচ্ছে তৃতীয় সমুদ্রবন্দর পায়রা
দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যমাত্রায় দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ। ২০২৩ সালে অবকাঠামো নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে এর কার্যক্রম
