Ajker Patrika
Add

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি

সকল লেখা
ছয় বছরেও আলোর মুখ দেখেনি কেমিক্যাল পার্ক

ছয় বছরেও আলোর মুখ দেখেনি কেমিক্যাল পার্ক

দিন গড়ায়, মাস বদলায়, শেষে বছরও পেরিয়ে যায়। এভাবেই নীরবে কেটে গেছে টানা ছয়টি বছর। এই সময়ের মধ্যে দেশে নানা সরকারি উদ্যোগে পরিবর্তন এসেছে, কোথাও উন্নয়ন হয়েছে, কোথাও সংস্কারের ছাপ পড়েছে। কিন্তু সেই পরিবর্তনের ধারার বাইরে রয়ে গেছে বহুল আলোচিত মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রস্তাবিত কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল

০৯ ফেব্রুয়ারি ২০২৬
লোকসানের ঝুঁকি নিয়েই আলু রোপণে ব্যস্ত কৃষক

লোকসানের ঝুঁকি নিয়েই আলু রোপণে ব্যস্ত কৃষক

গত মৌসুমের লোকসান কাটতে না কাটতেই আবারও মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় আলু রোপণ শুরু করেছেন কৃষকেরা। শীতের আগমনের সঙ্গে সঙ্গে জেলার বিস্তীর্ণ জমিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। বর্তমানে পাইকারি দরে এক কেজি আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি আলুবীজ রোপণে খরচ পড়ছে সাড়ে ১৪ টাকার বেশি।

০৪ ডিসেম্বর ২০২৫
ধলেশ্বরী নদীতে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

ধলেশ্বরী নদীতে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

০২ নভেম্বর ২০২৫
সিরাজদিখান-নিমতলা সড়কে সড়কবাতি স্থাপনের দাবি

সিরাজদিখান-নিমতলা সড়কে সড়কবাতি স্থাপনের দাবি

রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।

১৯ অক্টোবর ২০২৫
পদ্মা-মেঘনা: নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা

পদ্মা-মেঘনা: নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা

সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে চলছে মা ইলিশ শিকারের ‘উৎসব’। দিনরাত জাল ফেলে মা ইলিশ ধরে চলেছেন অসাধু কিছু জেলে। মৎস্য বিভাগ ও প্রশাসন অভিযান চালিয়েও জেলেদের রুখতে পারছে না। প্রশাসনের অভিযান শেষে কর্মকর্তারা নদী থেকে চলে গেলেই আবারও জাল ফেলছেন জেলেরা।

১৪ অক্টোবর ২০২৫
মাটি সরে হেলে পড়েছে সেতু, বিপাকে চার গ্রামের মানুষ

মাটি সরে হেলে পড়েছে সেতু, বিপাকে চার গ্রামের মানুষ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে সংযোগ সড়কের মাটি সরে গিয়ে একটি সেতু বিপজ্জনকভাবে হেলে পড়েছে। এতে উপজেলার চারটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি সরে যাওয়ার বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হলেও সময়মতো ব্যবস্থা না নেওয়ায় সেতুটি এখন ভেঙে পড়ার....

১১ অক্টোবর ২০২৫
বাতি জ্বলে না এক্সপ্রেসওয়ের

বাতি জ্বলে না এক্সপ্রেসওয়ের

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সার্ভিস লেনে চার মাস ধরে নিভে আছে সব সড়কবাতি। ফলে রাত নামলেই সড়কজুড়ে নেমে আসে ঘোর অন্ধকার। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কাও। তার কেটে চুরির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

১০ অক্টোবর ২০২৫
মুন্সিগঞ্জের গজারিয়ায় সেতুর নির্মাণকাজ ২৩ বছরেও শুরু হয়নি

মুন্সিগঞ্জের গজারিয়ায় সেতুর নির্মাণকাজ ২৩ বছরেও শুরু হয়নি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনার শাখা ফুলদী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঝড়বৃষ্টির সময় এই যাত্রা হয়ে ওঠে মহা সংকটময়। জানা গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও সেতুর কাজ শুরু হয়নি এখানে।

০৫ অক্টোবর ২০২৫
মুন্সিগঞ্জে ধলেশ্বরী-১ ও ২ সেতু বেহাল, দুর্ঘটনার শঙ্কা

মুন্সিগঞ্জে ধলেশ্বরী-১ ও ২ সেতু বেহাল, দুর্ঘটনার শঙ্কা

মোটরসাইকেল চালক নুরুল ইসলাম (৩০) বলেন, প্রতিদিন মোটরসাইকেল নিয়ে ঢাকা বা আমার বাড়ি সিরাজদিখানে যেতে হয়। কিন্তু সেতুর গর্তগুলো এত বড় যে সামান্য অসাবধান হলেই দুর্ঘটনা ঘটতে পারে। গত সপ্তাহেই এক মোটরসাইকেলচালক গর্তে পড়ে আঘাত পেয়েছিলেন।

০২ অক্টোবর ২০২৫
পদ্মা সেতুতে ইটিসি পদ্ধতি: ১৪ দিনে ৯৩ যানবাহন পারাপার

পদ্মা সেতুতে ইটিসি পদ্ধতি: ১৪ দিনে ৯৩ যানবাহন পারাপার

ইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ

২৯ সেপ্টেম্বর ২০২৫
মুন্সিগঞ্জের সিরাজদিখান: নান্দনিক স্টেশন, থামে না ট্রেন

মুন্সিগঞ্জের সিরাজদিখান: নান্দনিক স্টেশন, থামে না ট্রেন

পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয় দুই বছর আগে। ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রেলপথে যুক্ত হয় মুন্সিগঞ্জ। এ জন্য জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় নির্মাণ করা হয় নান্দনিক তিনটি রেলস্টেশন।

২১ সেপ্টেম্বর ২০২৫
বেইলি ব্রিজের পাটাতন নড়বড়ে, ব্যাহত যান চলাচল

বেইলি ব্রিজের পাটাতন নড়বড়ে, ব্যাহত যান চলাচল

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কুণ্ডেরবাজারসংলগ্ন ডহরী খালের বেইলি ব্রিজের পাটাতন নড়বড়ে হয়ে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। পুরো ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের ব্যবহার ও ভারী যান চলাচলের কারণে ব্রিজের কয়েকটি নাট খসে পড়ায় পাটাতন নড়বড়ে হয়ে যায়।

২৯ আগস্ট ২০২৫
৯ মাসেই চলাচলের অযোগ্য কোটি টাকার সড়ক

৯ মাসেই চলাচলের অযোগ্য কোটি টাকার সড়ক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাহিন্দ্রা গাড়ির চাপে সংস্কারের মাত্র নয় মাসের মাথায় দেড় কিলোমিটার সড়ক ভেঙে গেছে। উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রাম থেকে রাজহালট হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত দীর্ঘ এই সড়ক সংস্কারে ব্যয় হয়েছিল প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা।

২৯ আগস্ট ২০২৫
মাওয়া এক্সপ্রেসওয়ে: বাতিহীন ৬ পদচারী-সেতু, আতঙ্ক ছিনতাইয়ের

মাওয়া এক্সপ্রেসওয়ে: বাতিহীন ৬ পদচারী-সেতু, আতঙ্ক ছিনতাইয়ের

মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।

২৬ আগস্ট ২০২৫
১১ কোটি টাকার পানি শোধনাগার পড়ে আছে অকেজো

১১ কোটি টাকার পানি শোধনাগার পড়ে আছে অকেজো

২০১৮ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৩০০ বর্গফুট আয়তনের জায়গায় নির্মিত পানি শোধনাগারটির পরিকল্পনার মধ্যে ছিল পাশের ধলেশ্বরী নদী থেকে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার

১৮ আগস্ট ২০২৫
প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান ১৪-১৬ টাকা

প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান ১৪-১৬ টাকা

দেশের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকেরা এবার চরম লোকসানে পড়েছেন। বেশি ফলন ও হিমাগার-সংকটে বিপাকে পড়া এ জেলার কৃষকদের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ১৪-১৬ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ ও খুচরা বাজারে ১৮-২০ টাকায়।

১৮ আগস্ট ২০২৫