
আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
সকল লেখা

শরতেও জমেছে নৌকার হাট
কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের ঝিটকার শতবর্ষী নৌকার হাট।

শরতেও জমজমাট শতবর্ষী দুই নৌকার হাট
বর্ষা পেরিয়ে চলছে শরৎকাল। ভাদ্রের শেষে শরতেও মানিকগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি। চর ও নিম্নাঞ্চলের পথঘাটে তাই আবারও প্রয়োজন হয়ে উঠেছে নৌকা। কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা।

গেট নির্মাণ করে বন্ধ করে দেওয়া হলো রাস্তা, দুর্ভোগে ১৮ পরিবার
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামে প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের পথে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৮টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পরিদর্শনের পরও রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান দাবি করেছেন।

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের
চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলায় ৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় প্রায় ৪২ হাজার ৮০২ টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় নিচু এলাকার মরিচখেত পানিতে ডুবে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে পড়েছে।

আগুনরাঙা কৃষ্ণচূড়ায় মুগ্ধ ক্লান্ত পথিক
‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি-কর্ণে/ আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে...’—কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গান মনে করিয়ে দেয় কৃষ্ণচূড়ার তাৎপর্য; একই সঙ্গে মানিকগঞ্জে গ্রীষ্মের চিত্র। তপ্ত বৈশাখের দুপুরে যখন সূর্য আগুন ঢেলে দেয় মাটির বুকে, তখন ঠিক এমনই এক লাল বিস্ফোরণ ছড়িয়ে পড়ে পথের ধারে...

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র
ঢাকঢোলের গর্জন, কাঁসরের শব্দ আর লাঠির ঝলকে এক দিনের জন্য যেন ফিরে এল গ্রামবাংলার হারিয়ে যাওয়া জীবন্ত ঐতিহ্য। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈশাখী মেলা ঘিরে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিণত হয় শিকড়ের টানে ছুটে আসা মানুষের মিলনমেলায়।

ঢাকায় ফিরতে বাড়তি ভাড়া, বিপাকে যাত্রীরা
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...

চর জাগায় সেচ সংকট, অনিশ্চিত বোরো আবাদ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাশাদহ সেচ প্রকল্প চালুর সময় ২০টি পাম্প ছিল। ধীরে ধীরে কমে তিনটিতে নেমেছে। বর্তমানে সেই সংকটের সঙ্গে যোগ হয়েছে প্রকল্প এলাকায় যমুনা নদীতে বিশাল চর জেগে ওঠা। এতে পানি না পাওয়ায় সেচ প্রকল্প বন্ধের উপক্রম হয়েছে। বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সেচ প্রকল্পের...

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি
রমজান মাসের শুরুতেই মানিকগঞ্জের ঘিওরে লেবুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যে উপজেলায় ব্যাপক লেবু উৎপাদন হয়, সেখানেই এখন দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রান্তিক চাষিরা বলছেন, মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ী চক্রের কারণে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন...

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন
বরুন্ডী কৃষক-কিষানি সংগঠনের পরিচালনায় মাত্র ২৭ শতক জমিতে এই গবেষণা প্লট তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো এলাকার মাটির সঙ্গে কোন জাতটি সবচেয়ে মানানসই, কোনটি দুর্যোগ সহনীয় এবং কোনটির ফলন সর্বোত্তম, তা নির্ধারণ করা। সংগঠনের ১০০ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি নারী, যা কৃষিকাজে সম-অংশীদারত্বের

মানিকগঞ্জে ভয়াল রূপে তিন নদীর ভাঙন, ঝুঁকিতে ৬৪ স্থাপনা
মানিকগঞ্জে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীভাঙনের রূপ আরও ভয়াল হয়ে উঠেছে। এর মধ্যে যমুনা, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী আগ্রাসী রূপ নিয়েছে।

২০০ বছরের ঐতিহ্য ঘিওরের থাপড়ানো রুটি এখনো গর্বের স্বাদ
হাটের কেনাকাটা শেষে ফেরার পথে অনেকেই ঢুঁ মারেন থাপড়ানো রুটির গলিতে। একসময় এই গলিতে ১০০টির বেশি রুটির দোকান থাকলেও এখন তা নেমে এসেছে মাত্র ২৫টিতে। যদিও দোকানের সংখ্যা কমেছে, তবুও রুটির চাহিদা বা খ্যাতিতে ভাটা পড়েনি।

সর্বস্ব হারানো এক নারীর গল্প
জামেলা খাতুনের বয়স ৮০ পেরিয়ে গেছে। অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। কোটরাগত দুচোখ তাঁর সর্বস্ব হারানোর বিশদ উপাখ্যান। স্বামী সমেজ মিয়াকে হারিয়েছেন এক যুগ আগে। যমুনার ভাঙনে হারিয়েছেন ঘরবাড়ি। মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে ছিল তাঁর সংসার। স্বামী মারা যাওয়ার..
