
আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
সকল লেখা

‘দিদির চটপটি’র আসল দিদি ঝুনু রানী
চটপটি আর ফুচকা ভালোবাসে না, এমন মানুষ বিরল। সেটা লক্ষ করেই দোকান খুলে বসেন ঘিওরের ঝুনু রানী সাহা। ‘গৃহিণী’র তকমা ছেড়ে সন্তানদের পড়াশোনা ও পরিবারের খরচ জোগাতে শুরু করা সেই ব্যবসা এখন ফুলেফেঁপে উঠেছে। এলাকায় এখন জনপ্রিয় ঝুনুর ‘দিদির চটপটি’।

এক দিনের নৌভ্রমণে
চলছে শরৎকাল। দেশের নদী আর প্রকৃতিকে নতুন করে চিনে নিতে বেরিয়ে পড়তে পারেন নৌকাভ্রমণে। মানিকগঞ্জ নদীবেষ্টিত জনপদ। পদ্মা ও যমুনা ছাড়াও এ জেলার বুক চিরে বয়ে চলেছে ধলেশ্বরী, ইছামতী,

ঐতিহ্যের নৌকা বাইচে উচ্ছ্বসিত হাজারো মানুষ
ওপরে শরতের নীলাকাশ, আর নিচে যৌবনা নদী। আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। নদীতে যেন মেলা বসেছে বাহারি রং আর আকৃতির নৌকার। হরেক সাজের পোশাকে মাঝি-মাল্লাদের সমবেত কণ্ঠের ‘হেইয়ো হেইয়ো’ শব্দের সঙ্গে যোগ হয়েছে নদীজলে বইঠার ঘাত। দুপাড়ে হাজার হাজার দর্শকের উত্তেজনা, উৎসুক দৃষ্টি আর মুহুর্মুহু চিৎকার-করতালি।

বর্ষার আগেই পদ্মার তীব্র ভাঙন
বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এর আগেই মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। উপজেলার নয়াকান্দীতে পদ্মার জোয়ারের পানি প্রবেশ করায় আরুয়া ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

বর্ষা শুরুর আগেই শিবালয়ে পদ্মার ভাঙন আতঙ্ক
চলতি বছর বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এর আগেই মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীর ভাঙন তীব্র হয়েছে। পদ্মায় জোয়ারের পানি প্রবেশ করার ফলে উপজেলার নয়াকান্দীর আরুয়া ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে।

সোনালুর অভ্যর্থনা পথে পথে
এখন সময় সোনালু ফুলের। সবুজ পাতার ফাঁকে হলুদ-সোনালি ফুলে সেজেছে প্রকৃতি। সড়ক-মহাসড়কে, বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে ছোট-বড় সোনালু ফুলে মুগ্ধ পথচারী। থোকায় থোকায় সোনালু ফুল দেখে মনে হয় ঝাড়বাতি ঝুলে থাকা। ভ্যাপসা গরমে হাঁপিয়ে ওঠা পথিকের মনে আসে প্রশান্তি। তবে দিনে দিনে কমে যাচ্ছে এই গাছের সংখ্যা।

পাটের পলিথিন প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ড. মোবারক
যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সুযোগ–সুবিধা ছেড়ে তিনি দেশে ফিরে এলেন। বানালেন পলিথিনের বিকল্প পাটের তৈরি পরিবেশবান্ধব সোনালি ব্যাগ। বানালেন পাটের তৈরি ঢেউটিন, পাট দিয়ে হেলমেট, টাইলস, চিংড়ির খোসা দিয়ে বানিয়েছেন প্রাকৃতিক প্রিজারভেটিভ। ১৭টি বই এবং একটি পেটেন্টসহ ৬০০ টির বেশি প্রকাশনার লেখক ও সহ–লেখক তিনি।

অর্থাভাবে শিল্পী খোকনের মানবেতর জীবন
ভালো নেই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী মনিরুল ইসলাম খোকন। একসময়ে বেতার ও বিটিভির তালিকাভুক্ত এই শিল্পীর লেখা গানে সুর দিয়েছেন শেখ সাদী খান, এইচ এম রফিক, ওস্তাদ সুরুয মিয়াসহ অনেকেই। কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, শাকিলা জাফর, সুজিত মোস্তফা, এম এ হামিদ, সাবিনা আক্তার রুনার মতো শিল্পীরা। পেয়েছেন বাংলাদেশ বেতার

ঘিওরে বসন্ত উৎসবে মাছ ধরার প্রতিযোগিতা
মানিকগঞ্জের ঘিওরে বসন্ত উৎসবে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।

অপরূপ এক গাঁয়ে
বসন্ত আসছে। শীতের ম্লান-জবুথবু গ্রামগুলো সেজে উঠছে ভিন্নতর সৌন্দর্যে। শেষ মাঘের কিছুটা ঠান্ডায় গ্রামের কথা মনে উঠলেই চোখের সামনে ভেসে ওঠে হালকা কুয়াশা ভেদ করে ওঠা সূর্যের কথা, রাতভর টিনের চালে শিশিরের পতনের কথা কিংবা গাছিদের রস ভর্তি মাটির ভাঁড় কাঁধে হনহন করে চলে যাওয়ার কথা।

ঘিওরের ঐতিহ্যবাহী ‘সম্প্রীতির উৎসবে’ মানুষের ঢল
কারও হাতে খেলনা, কারও হাতে মুখরোচক কোনো খাবার। গ্রামজুড়ে সাজ সাজ রব। সবার মধ্যে উৎসবের আমেজ। কেউ প্রসাদ খেতে ব্যস্ত। শিশু থেকে বৃদ্ধ, হাজারো মানুষের পদচারণায় মুখরিত চারপাশ। মনের আশা পূরণের প্রত্যাশায় আয়োজন করা এই উৎসবকে স্থানীয়রা বলেন ‘সম্প্রীতির উৎসব’। বহু বছর ধরে চলে আসা এই উৎসব এখনো জমজমাট।

ষষ্ঠ প্রজন্মের অপেক্ষায় সখিনা
সখিনা বেগমের বয়স ৮৭ ছুঁই ছুঁই। দুই কিংবা তিন প্রজন্ম নয়; এই দীর্ঘ জীবনে তিনি দেখা পেয়েছেন পঞ্চম প্রজন্মের। মৃত্যুর আগে ষষ্ঠ প্রজন্মের সদস্যকে দেখে যেতে চান সখিনা বেগম। তাঁর সন্তান, নাতি-নাতনি ও তাঁদের সন্তানের সংখ্যা শতাধিক! মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তুলণ্ড গ্রামের মরহুম খোরশেদ আলমের স্ত্রী সখিনা।

মিঠেল রোদে হলুদ সমুদ্রে
শিশিরভেজা ভোরে হলুদবরণ মাঠে দাঁড়ালেই মনে পড়বে জসীমউদ্দীনের এই কবিতা। সত্যি সত্যি সারা রাতের স্বপ্ন ‘মিঠেল রোদে’ হেসে উঠবে। তৈরি হবে স্মৃতি। মানুষ নাকি স্মৃতিই তৈরি করে সারা জীবন।

টাইগার লোকমানের শোয়ার ঘরে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধার ছবি
বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। স্বাধীনতাযুদ্ধে ছিলেন সম্মুখসারির যোদ্ধা। রণাঙ্গনে সাহসিকতার জন্য সহযোদ্ধারা তাঁকে উপাধি দেন ‘টাইগার’। এরপর থেকে তিনি টাইগার লোকমান হিসেবে পরিচিতি পান।

‘হায় রে কালীগঙ্গা! নদীই এখন আমাদের ফসলের মাঠ’
‘এইখানে নদী ছিল। স্রোতও ছিল খুব। বড় বড় স্টিমার চলত। বর্ষা এলেই দুকূল ভাঙত। এখন নদী শুকিয়ে গেছে। জেগে উঠেছে চর, দুপাড় ভরে গেছে পলিতে। নদীর ঠিক মাঝে ধানের চারা রোপণ করেছি। পাড়ে ৩০ শতাংশ জায়গায় বুনেছি মাষকলাই আর গোল আলু। হায় রে কালীগঙ্গা! এই নদীই এখন আমাদের ফসলের মাঠ।’

ইউপি চেয়ারম্যান নির্বাচনে তিনবার জামানত হারানো আব্দুল বেপারী এবার এমপি প্রার্থী
ভোট এলেই প্রার্থী হন তিনি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন পরপর তিনবার। প্রতিবারই হারিয়েছেন জামানত। এবার দাঁড়িয়েছেন সংসদ সদস্য (এমপি) পদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তিনি। গতকাল বৃহস্পতিবার মনো
