
আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
সকল লেখা

দৃশ্য বদলে ঘরের মানুষেরা
প্রাগৈতিহাসিক কাল থেকে কৃষি সংস্কৃতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দোরগোড়ায় টেনে এনেছে নারীরা। শতসহস্র বছরের অভিযাত্রায় খাদ্যসংস্কৃতিকে করেছে আধুনিক। তারপরও তারা অন্তরালের মানুষ। সেই অবরোধবাসিনীরাই এবার নেমেছে একটি জনপদের বাঁকবদলের ইতিহাস তৈরিতে। বহুমুখী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নারী উদ্যোক্তারা ধীরে হল

ঈদের সংক্ষিপ্ত ভ্রমণ হোক মানিকগঞ্জে
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে

এক জয়িতার গল্প
নাম তাঁর মল্লিকা ইয়াসমিন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা গ্রামের বাসিন্দা তিনি। সামাজিক বাধা, অভাব, অনটন ও বঞ্চনার গ্রাস থেকে বেরিয়ে এসে হয়েছেন মানিকগঞ্জের সেরা জয়িতা। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিটি ধাপেই তিনি পুরস্কৃত হন।

৩২ হাজার ভেড়া থেকে বছরে আয় ২০ কোটি টাকা
ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীরা। অল্প পুঁজি ও শ্রমে লাভজনক ভেড়া পালন দিন দিন বাড়ছে। অনেকের অভাবের সংসারে এসেছে সচ্ছলতা। ঘিওর উপজেলার শ্রীধরনগর আদিবাসীপাড়ার তেমনই একজন স্বাবলম্বী নারী পার্বতী রানী বিশ্বাস (৬১)। অসুস্থ স্বামীসহ অভাবের সংসারে ৬ সদস

আনারকলিতে মুগ্ধ দর্শক
আনারকলি-সেলিমের প্রেমকাহিনি, যতদিন রবে ওই যমুনাতে পানি, মানুষের মুখে মুখে থাকবে জানি—গলা ছেড়ে এভাবেই বন্দনা গান দিয়ে শুরু করেন মঞ্চের নায়ক-নায়িকা। বন্দনা শেষে সরাসরি প্রবেশ মূল কাহিনিতে। সংগীতের বাণী, বাদ্যের মূর্ছনা, অভিনয়-দক্ষতা আর মানিকগঞ্জের আঞ্চলিক উচ্চারণে যাত্রাপালা ‘প্রেয়সী আনারকলি’ মাতিয়ে র

ভূতের খোঁজে দলেবলে মানিকগঞ্জে
পরিত্যক্ত পুরোনো এক বাড়িতে থাকতে আসেন ব্রাহ্মণ। ক্রমে বাড়িতে থাকা অশরীরী আত্মাগুলোর সঙ্গে পরিচয় ঘটতে থাকে তাঁর। কিন্তু না, নৃশংস কোনো ব্যাপার ঘটে না। শুরুতে অস্বস্তি বোধ হলেও ক্রমে সেই অশরীরীদের কার্যকলাপের সঙ্গে মানিয়ে নেন তিনি। সঙ্গে আছে প্রেম, রোমাঞ্চকর নানা অলৌকিক ঘটনা। এখানেও ভুতুড়ে ভীতির চেয়ে

তন্ত্রমন্ত্রের ‘বান খেলা’ দেখতে মানুষের ঢল
কেউ কাটা ভর্তি খেজুর গাছের মাথায় বসে আছে, কেউ ঘরের চালে হাঁটছে, কেউবা পাশের উঁচু গাছের মগডালে হাত ছেড়ে দিয়ে পা দিয়ে ঝুলে আছে। উৎসুক দর্শকদের তীক্ষ্ণ দৃষ্টি আটকে আছে এসব দৃশ্যে। অদ্ভুত ও ভয়ংকর এই কর্মকাণ্ড দেখে চারপাশ থেকে বেজে উঠছে দর্শকদের করতালি। ‘হই হই. . হুররে...’ আওয়াজ।

শরতে উপভোগ্য নিকলী
কথা ছিল বৃষ্টি হবে, জলের ওপর বৃষ্টির নাচ দেখব আমরা। কথা ছিল হাওরের জলে আগুন জ্বলবে। তবে সেদিন বৃষ্টি হলো না। কিন্তু নৌকা যতই এগিয়ে চলেছে, চোখের সামনে পরতে পরতে খুলে যাচ্ছে হাওরের সৌন্দর্য। স্রোতের টানে আমরা যেন ছুটে চলেছি ‘সুন্দর’ নামের এক মরীচিকার পেছনে।

দাবদাহ ও রোজার কারণে ঘিওরে পয়লা বৈশাখের মেলা ঈদের পরে
আজ পয়লা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। নববর্ষকে বরণ করতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মানুষজনের আগ্রহের কমতি নেই। উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। তবে বৈশাখী মেলাসহ বিনোদনের আয়োজন নেই বললেই চলে।

৪৩ বছর পর প্রিয় শিক্ষকের সান্নিধ্যে চিত্রনায়ক ফেরদৌস
‘আজ আমার জীবনের স্মরণীয় একটি দিন, অনেক সাধনার পর আজ আমি আমার জীবনের প্রথম শিক্ষক মানিকগঞ্জের শুক্লা মিসকে খুঁজে পাই, যিনি আমার জীবনের প্রথম শিক্ষাগুরু। আমরা এক সঙ্গে ইফতার করলাম, কত গল্প, কত কথা! অসম্ভব সুন্দর কিছু সময় কাটালাম ঘিওরে মিসের দেবরের বাসায়

ঘিওরে লালনের গানে মুগ্ধ হাজারো দর্শক
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেতশুভ্র বসনধারী শিল্পী গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতার অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন

৩০ বছর পর প্রাণের উৎসব
এসএসসি পরীক্ষার পর পেরিয়ে গেছে ৩০টি বছর। ১৬ বছরের সহপাঠীদের বয়স এখন ৪৬ বছর। কৈশোরের চেহারা বদলে গেছে সংসার ও পেশার ভারে। তারপরও ‘প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে’ একত্র হয়েছিলেন তাঁরা।

লালনের গানে মাতোয়ারা বাউল মেলা
চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত

ঋণ ও জরিমানার চাপে স্ত্রী-দুই মেয়েকে হত্যা
মানসিক অস্থিরতা, ঋণ ও সম্প্রতি ভুল চিকিৎসায় জরিমানা পরিশোধের তাড়না থেকে মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেন দন্ত চিকিৎসক আসাদুর রহমান রুবেল। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে...
