
আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
সকল লেখা

নদে ওয়াসার পাইপ বন্ধ নৌযান চলাচল
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদ পুনঃখননে ব্যয় হয়েছিল ২৩ কোটি টাকা। লক্ষ্য ছিল নাব্যতা ফিরিয়ে এনে আশপাশের এলাকার জলাবদ্ধতা কমানো এবং নৌপথ সচল করা। কিন্তু খননের ছয় মাসের মধ্যেই নদ আবার পলি জমে ভরাট হয়ে যায়। বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চিংড়ি চাষের মৌসুমে রেণুর তীব্র সংকট দেখা দিয়েছে। এপ্রিল, মে ও জুন–এই তিন মাস ঘেরে রেণু ছাড়ার মৌসুম। কিন্তু এরই মধ্যে আড়াই মাস পার হতে চললেও চাষিরা চাহিদার বিপরীতে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রেণু সংগ্রহ করতে পেরেছেন।
বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা
বাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।

বাগেরহাটের ফকিরহাট: অবাধে পরিযায়ী পাখি বিক্রি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিকার নিষিদ্ধ পরিযায়ী ও বিভিন্ন বুনো পাখি। জানা গেছে শীতকালজুড়ে একশ্রেণির পাখিশিকারি তৎপর থাকে। শীতকাল চলে গেলেও থামেনি তাঁদের কারবার।

নওয়াপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র: ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন
বাগেরহাটের ফকিরহাটে প্রায় ৫০০ বছরের প্রাচীন পাতাল জোড়া শিবমন্দিরের ভূগর্ভস্থ সুড়ঙ্গে গুপ্তধনের সন্ধানে অবৈধভাবে গোপনে খননের অভিযোগ উঠেছে কুচক্রী মহলের বিরুদ্ধে। দীর্ঘদিন সংস্কার ও নিরাপত্তাহীনতায় পড়ে থাকা ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনার শুধু সামান্য ধ্বংসাবশেষই এখন অবশিষ্ট।

ফকিরহাটে উচ্চ মূল্যের রঙিন তরমুজ চাষে লাভবান কৃষক
ফকিরহাটের মাছের ঘেরে সারি সারি ঝুলছে হলুদ, সবুজ আর কালো রঙের অমৌসুমি তরমুজ। উপজেলার ৮টি ইউনিয়নের ১০ হেক্টর জমিতে ৮০জন কৃষক চাষ করছেন এই তরমুজ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপনণ ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি ফসলি জমি নষ্ট হচ্ছে না। আবার ঘেরের আইলের জমি উচু হওয়ায় অতিবৃষ্টি বা জলাবদ্ধতার সময় ফসলের

মাছের ঘেরের মাচায় ঝুলছে নানা রঙের তরমুজ, কৃষকের মুখে হাসি
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নে বর্তমানে ১০ হেক্টর জমিতে ৮০ জন কৃষক মাছের ঘেরে অমৌসুমী তরমুজ চাষ করেছেন। কৃষকদের বীজ, সার, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপন ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি জমি নষ্ট...

সুন্দরবন: শিকারিদের দৌরাত্ম্যে হুমকিতে হরিণ
মৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম

ফকিরহাটে অচল স্লুইসগেট ও ভরাট খাল: জলাবদ্ধতায় বিপর্যস্ত কৃষকেরা
উপজেলার সতীরডাঙা এলাকায় বগুড়ার বিলে চাষি শেখ সুজা জানান, তার আড়াই বিঘা জমিতে বৃষ্টির পানি জমে প্রায় ৩ লাখ টাকার সবজি নষ্ট হয়ে গেছে। শষা, মরিচ ও চালকুমড়া গাছ মরে যাচ্ছে। বেগুণ গাছ তাজা দেখালেও ইতিমধ্যে এর গোড়ায় পঁচন ধরেছে। রোদ উঠলেই গাছগুলো ঢলে পড়বে। অসংখ্য বেগুন ইতিমধ্যে পঁচে গেছে। বিলের ৩০ থেকে ৩৫

ব্রি-১০৮ ধানে চমক: ২১ কেজি বীজে ২২১ মণ ফলন
চলতি বোরো মৌসুমে বাগেরহাটের ফকিরহাটে প্রথমবারের মতো চাষ হয়েছে ব্রি-১০৮ ধান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই সর্বাধুনিক জাতের চাষ করে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন চাষি মোস্তফা হাসান। চার বিঘা জমিতে মাত্র ২১ কেজি বীজের চারা রোপণ করে ফলন পেয়েছেন ২২১ মণ।

৫০% নলকূপেই আর্সেনিক
বাগেরহাটের ফকিরহাটে মোট ২৮ হাজার ৪২৬টি নলকূপ। তবে আতঙ্কের বিষয় হলো, এগুলোর মধ্যে ১৩ হাজার ৯৭১টিতে আর্সেনিকের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৪৯ দশমিক ১৪ ভাগ। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক পরীক্ষায়...

কর্মী সংকটে মহিষ রুগ্ন হচ্ছে প্রজনন খামারে
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি দীর্ঘদিন ধরে লোকবল সংকটে ভুগছে। মাত্র ১০ শতাংশ (মহিষ অ্যাটেনডেন্ট) জনবল দিয়ে খামারের প্রায় ৫০০ মহিষের খাবার ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও পরিচর্যা সঠিকভাবে করতে না পেরে তৈরি হয়েছে স্থবিরতা।
