
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা
বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা নবজাতকের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নবজাতকটির উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী
জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে হবে।

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ৪ ঘর পুড়ে ছাই, তিন পরিবার নিঃস্ব
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়ে। তাদের ঘরবাড়ি, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। তবে পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন।

টিকটক করতে গিয়ে ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু
আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।

বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা নিয়ে প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ায় বিদেশে নেওয়ার নামে প্রতারণা করে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তাঁরা পিতা-পুত্র।

শ্বশুরকে খুন করে তাঁর ভ্যানগাড়ি বেচে দিলেন জামাতা
বরিশালের আগৈলঝাড়ায় শ্বশুরকে হত্যার অভিযোগে কৃষ্ণ বাড়ৈ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শরীরে ৪০০ স্প্লিন্টার, যন্ত্রণায় ঘুমাতে পারেন না জুলাই যোদ্ধা হাসান
গত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’

পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
