
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সকল লেখা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৭৮০ কেজি আনারস উপহার
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রায় ৭৮০ কেজি কিউ (কিউআইইউ) জাতের আনারস পাঠানো হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে

ট্রেনে ইয়াবা পাচারকালে আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার আওতাধীন রেলওয়ে পুলিশ পৃথক অভিযানে ৭৫০টি ইয়াবা বড়িসহ দুই নারীকে আটক করেছে। সোমবার (১৯ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে সার্কেলের তদারকি কর্মকর্তা মো. এরশাদুর রহমান।

প্রেমে বাধা দেওয়ায় মেয়ের মাকে হত্যার পর পোড়াল যুবলীগ নেতার ছেলে: পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরিত্যক্ত টিনের ঘরে এক নারী মরদেহ পোড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুবলীগ নেতার ছেলে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মশিউর রহমান শান্ত (৪০) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সালাউদ্দিন আহমেদ।

ভারতে পালানোর সময় আটক হলেন জামাই-শ্বশুর
ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়াসহ দুজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছে

আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ২৫-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

‘হোয়াট ইজ এক দফা’ বলা ছাত্রলীগ নেতা ‘আলহামদুলিল্লাহ’ বলে কাতার গেলেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘হোয়াট ইজ এক দফা’ বলে শিক্ষার্থীর হাত থেকে প্ল্যাকার্ড নিয়ে ছিঁড়ে ফেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু। তবে তিনি এখন বাংলাদেশের সীমানার গণ্ডি পেরিয়ে কাতারে চলে গেছেন বলে জানা গেছে।

এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনতলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিস্ত্রির এক সহকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া...

সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগের হুমকি-ধমকি, অভিযোগ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
‘ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমন্বয়ক পরিচয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপসহ মানুষকে হয়রানি করছে, তারা বৈষম্যবিরোধী আন্দোলনে কেউ না। আন্দোলনকে বিতর্কিত করতে কিছু ছাত্রলীগসহ নামধারী বড় ভাইয়েরা এসব করছে।’

আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে হেবজু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেবজু মিয়া উপজেলার ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

৫ দিন পর আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু
পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। আজ সোমবার দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল আলম।

ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, আগরতলা সড়কে যান চলাচল বন্ধ
টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চারটি ইউনিয়নে ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের সবজিখেত, ফসলি জমি, পুকুরসহ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর।

ভুল করে ভারতে প্রবেশ, ৭ মাস পর দেশে ফিরলেন যুবক
ভারতে ভুল করে অনুপ্রবেশের অপরাধে সাজা খেটে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন হৃদয় বসু নামে এক বাংলাদেশি যুবক। আজ শনিবার বিকেলে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরেন ওই যুবক।
