একটি বই ভালো না খারাপ, সেটা নিজে না পড়ে বোঝা যায় কীভাবে? বইটি নিয়ে কোনো আলোচনা কেউ লিখলে সেটা পড়ে অথবা পরিচিত কারও কাছে শুনে। তাপস মজুমদারের বইটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে গিয়ে চোখ পড়ল শেষ কভারে অধ্যাপক সনৎকুমার সাহার একটি ছোট মন্তব্যে। তিনি প্রথমেই লিখেছেন, ‘আমি অভিভূত’। সনৎকুমার সাহার মতো বিদগ্ধ মানুষ যে বই পড়ে অভিভূত, সেই বই ভালো না হয়ে পারে? এক নিশ্বাসের পড়া বলে একটি কথা আছে! হ্যাঁ, বলা যায়, লেখক ও ব্যাংকার তাপস মজুমদারের মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘কাহিনি যুদ্ধের নয় জীবনের: কিশোর চোখে দেখা মুক্তিযুদ্ধ ও অতঃপর’ আমি এক নিশ্বাসেই পড়ে ফেলেছি।
মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি কম হয়নি, বইপত্রও অনেক প্রকাশিত হয়েছে। তবে সব বই পড়েই যে সবাই খুশি হতে পেরেছেন, তা নয়। একাত্তর নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতাসমৃদ্ধ যে বই আমাকে বেশি আলোড়িত করেছিল, সেটা শহীদজননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’। দ্বিতীয় ভালো লাগা ও মনে দাগ কেটে থাকা বইটি হলো দুই খণ্ডে প্রকাশিত মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের ‘গেরিলা থেকে সম্মুখযুদ্ধ’। বলতে দ্বিধা নেই, তাপস মজুমদারের বইটিও বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত গ্রন্থের তালিকায় একটি অসাধারণ সংযোজন বলেই আমার মনে হচ্ছে।
১৫২ পৃষ্ঠার সুন্দর প্রচ্ছদ ও ভালো ছাপা-বাঁধাইয়ের এই বইয়ের পাতায় পাতায় মানুষের কথাই আছে। পড়তে গিয়ে মনে হবে গল্প, কিন্তু এগুলো আসলে গল্প নয়, মানুষের কাহিনি। তবে কাহিনি চিত্রণে কোথাও কোনো বিষয়ে অতিরঞ্জন নেই। লেখক কাহিনির বিস্তার ঘটিয়েছেন আগে-পরের ঘটনা নিজের মতো করে সাজিয়ে, তবে অত্যন্ত আন্তরিক ও বিশ্বস্ততার সঙ্গে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ‘কিশোর চোখে দেখা মুক্তিযুদ্ধ ও অতঃপর’ পড়ে পাঠককে বলতেই হবে যে তিনি অনেক পেশাদার লেখকের চেয়ে কম মুনশিয়ানার পরিচয় দেননি।
একাত্তর তো এখন অনেকের কাছে ইতিহাস। কিন্তু সেই ইতিহাসকে জীবনের জীবন্ত গল্প করে তোলাটা খুব সহজ কাজ নয়। অথচ তাপস মজুমদার সেটাই করেছেন। বালকবেলায় দেখা ঘটনাগুলো ঠিক ইতিহাসের ঢঙে, তারিখের পর তারিখ সাজিয়ে বিবৃত না করে আলাদা আলাদা শিরোনামে পরিচ্ছেদ ভাগ করে মিষ্টি গদ্যে লিখেছেন। প্রতিটি পরিচ্ছেদের শিরোনামই আকর্ষণীয়।
যেমন মা দিবস, নীরন্ধ্র মেঘের বৃষ্টি, আগুন লেগেছে কোথা, কবে খুলবে স্কুল, নিরুদ্দেশ যাত্রা, সবাই চলে গেছে, রাতের চেয়েও অন্ধকার সকাল, জীবনের জীর্ণ ক্ষুদ্র নাও অশ্রুজলে ভাসে, কোন দিকে যে বাইব তরী বিরাট কালো নীরে, জয় বাংলা, বঞ্চিত করে বাঁচালে মোরে ইত্যাদি।
কীভাবে একাত্তর এল, তারপর ৯ মাসের যুদ্ধকাল শুধু নয়, সদ্য স্বাধীন দেশের সূচনাকালের প্রায় সব দরকারি তথ্যই উল্লেখ করেছেন, তবে প্রচলিত ধারায় নয়। মুক্তিযুদ্ধ মানে শুধু রণাঙ্গনের কাহিনি নয়, এটা বস্তুত সাড়ে সাত কোটি বাঙালির কাহিনি। কে, কীভাবে এই কাহিনির চরিত্র হয়ে উঠেছিলেন, তা নিজের পরিবার ও পরিচিতজনদের কথা বলতে গিয়ে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যার সঙ্গে একাত্ম হতে পাঠককে বেগ পেতে হবে না।
বই থেকে একটিও উদ্ধৃতি না দিয়ে শুধু বলব, বইটি পড়লে মনে হবে, সময়টা নষ্ট হলো না। কেননা, বইটিতে মুক্তিযুদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের ভিন্নধর্মী আলেখ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
বিশ্বাস করি, তা আগ্রহী পাঠককে আন্দোলিত করবে।

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১১ দিন আগে