অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ’। সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৭২০ নম্বর স্টলে।
বইটি নিয়ে প্রান্ত সাহা বলেন, ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ গ্রন্থে অনুসন্ধানের ক্ষেত্র হিসাবে পুতুলের আদি পরিচয় নিরূপণ, প্রাচ্য-প্রতীচ্যে প্রচলিত পুতুলনাট্যের ধরন অন্বেষণ, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যে পুতুলনাট্যের প্রসঙ্গ অনুসন্ধান, সমকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটে পুতুলনাট্যের গুরুত্ব, আধুনিক সমাজ ব্যবস্থায় পুতুলনাট্যের সম্ভাব্য ক্ষেত্র ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটি পুতুলনাট্য বিষয়ে অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদের অমীমাংসিত বেশ কিছু নির্বাচিত দ্বন্দ্ব সমাধানের সহায়ক হয়ে উঠতে পারে বলেও মনে করেন প্রান্ত সাহা।
বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসেন। ২৫ শতাংশ ছাড়ে মেলায় বইটির মূল্য রাখা হয়েছে ৫৬০ টাকা।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৮ মে মানিকগঞ্জের ঘিওরে জন্মগ্রহণ করেন প্রান্ত সাহা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (নাট্য নির্দেশনা) ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিভাগে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত। লেখালেখি ও গবেষণার পাশাপাশি মঞ্চ নাটক নির্দেশনা, বিজ্ঞাপন, টেলিভিশন নাটক ও তথ্যচিত্র নির্মাণকাজে নিয়মিত যুক্ত রয়েছেন প্রান্ত সাহা।

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন আয়োজন করে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক অনুষ্ঠানের। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও আবু...
৬ ঘণ্টা আগে
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে নানা আয়োজন থাকছে নড়াইলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায়। শিশুরা বসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। চিত্রশিল্পীদের নিয়ে থাকছে আর্টক্যাম্প। থাকছে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা পদক প্রদান।
৬ দিন আগে
বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও লেখক ইব্রাহীম চৌধুরী খোকনের তিনটি ভ্রমণগ্রন্থ—‘প্রান্তরে পান্থজন’, ‘মক্কা থেকে মারাকেশ’ এবং ‘নাইরোবি থেকে মাসাইমারা: এক সুন্দরের আরাধনা’—আলাদাভাবে পড়লে তিনটি ভৌগোলিক পরিসরের বিচিত্র অভিজ্ঞতা মনে হলেও, একত্রে বিবেচনায় এরা একটি সুসংহত দার্শনিক ও নান্দনিক ত্রয়ী, ইংরেজিতে...
৬ দিন আগে
শিল্পী সারা জাবীনের দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী ‘চৌকাঠ’-এর উদ্বোধন হলো আজ শুক্রবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পকর্মগুলোতে নারী, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয়সহ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধান করা হয়েছে।
১৫ দিন আগে