১৮৮৯ সালের গ্রীষ্মের এক সন্ধ্যা। লন্ডনের ল্যাংহেম হোটেলে জে এম স্টোডার্টের সঙ্গে ডিনার খেতে বসেছেন আর্থার কোনান ডয়েল ও অস্কার ওয়াইল্ড। মার্কিন ব্যবসায়ী স্টোডার্ট লিপিনকোট’স মানথলি ম্যাগাজিনের সম্পাদক।
ডিনার শেষে বিদায় নেওয়ার আগে ওয়াইল্ড ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’ লেখার কথা দিলেন স্টোডার্টকে। এদিকে কোনান ডয়েল রাজি হলেন, ‘দ্য সাইন অব ফোর’ লিখতে, যেটি কালক্রমে পরিণত হয় শার্লক হোমসের সবচেয়ে জনপ্রিয় কাহিনিগুলির একটিতে।
কোনান ডয়েলের সেই ফলপ্রুস নৈশভোজের বিবরণসহ চিঠি এবং তার হাতে লেখা পাণ্ডুলিপি ‘দ্য সাইন অফ ফোর’সহ আরও কিছু সাহিত্যকর্ম সোথেবি’স, নিউইয়র্কে নিলামে উঠছে।
সোথেবি’সের এক বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র পান্ডুলিপিটি নিলামে ১২ লাখ ডলারে (১৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ৫৬০ টাকা) বিক্রি হবে বলে আশা করছে তারা।
পাণ্ডুলিপিটি বেশ পরিচ্ছন্ন। কয়েকটি বানান আমেরিকার রীতিতে সম্পাদনা করেছিলেন স্টোডার্ট। আর কোনান ডয়েল নিজে কিছু শব্দ বদলেছিলেন।
‘কোনান ডয়েলের টিকে থাকা অন্যান্য পাণ্ডুলিপিতেও, যার বেশিরভাগই যাদুঘরে রয়েছে, খুব কম সম্পাদনা বা পরিবর্তন দেখা যায়’। বলেন সোথেবির বই এবং পাণ্ডুলিপির জন্য আন্তর্জাতিকবিষয়ক সিনিয়র বিশেষজ্ঞ সেলবি কিফার।
দ্য সাইন অব ফোর শার্লক হোমস চরত্রটি নিয়ে লেখা কোনান ডয়েলের দ্বিতীয় উপন্যাস। গোয়েন্দাকে নিয়ে লেখা প্রথম উপন্যাস দ্য স্টাডি ইন স্কারলেট বিপুল জনপ্রিয়তা পেলে স্টোডার্ট একে কাজে লাগাতে পান্ডুলিপিটি চান।
লিপিনকোট’স স্যাগাজিনে ১৮৯০ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। আর আবারও হোমস ও ড. ওয়াটসনের রহস্য-রোমাঞ্চকাহিনি আটলান্টিকের দুই তীরের পাঠকের মনে নাড়া দেয়।
পাণ্ডুলিপিটি শিকাগোর সংগ্রাহক ড. রডনি পি. সোয়ান্তকোর বিশাল সংগ্রহের মাত্র একটি অংশ। দুই বছর আগে মারা গিয়েছিলেন সোয়ান্তকো।
অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে এফ. স্কট ফিটজারাল্ডের লেখা চারটি উপন্যাস, যার একটি হল ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এর একটি অনুলিপি। যেটায় তিনি নিজের ও স্ত্রী জেল্ডার পক্ষে স্কট অ্যান্ড জেল্ডা লিখে সাক্ষর করেন। এটি আড়াই লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
‘ললিতা’র প্রথম সংস্করণর কপিও উঠছে নিলামে। লেখক ভ্লাদিমির নাবোকভ অপর এক লেখক গ্রাহাম গ্রিনের পাশাপাশি তাঁর স্ত্রী ভেরাকে পাঠিয়েছিলেন এমন দুটি কপি পাওয়া যাবে।
নিলামটি আগামী ২৬ জুন সকাল ১০টায় নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
*১ ডলার= ১০৯.৫১ টাকা

পড়েছেন চিত্রকলায়। কিন্তু শিল্পের খুব কমই শাখা আছে, যেখানে মুস্তাফা মনোয়ার হাত দেননি। শুধু হাত দেওয়া নয়, স্বকীয়তার ছাপ রেখেছেন। তবে সবকিছু ছাপিয়ে পাপেট-সংশ্লিষ্টতাই তাঁকে সারা দেশের ঘরে ঘরে পরিচিত মুখ করে তুলেছিল।
৫ দিন আগে
মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব আমার কাছে কোনো নির্দিষ্ট ঘটনা বা রাজনৈতিক বয়ানের সরাসরি চিত্রায়ণ নয়। এখানে মুক্তি বলতে আমি শুধু রাজনৈতিক বা সামাজিক মুক্তিকে বুঝি না, এর সঙ্গে যুক্ত আছে মানুষের মর্যাদা, মানবিক মৌলিক অধিকার, ন্যায়, স্বাধীনতা এবং আত্মমুক্তির গভীর আকাঙ্ক্ষা...
৬ দিন আগে
এবার অন্য ভাষায় আরবি সাহিত্য বিভাগে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সবচেয়ে বেশি অর্থমূল্যের সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ পেয়েছে জার্মান আরবি ভাষাবিদ স্টেফান ভাইডনারের একটি সংকলন।
১৩ দিন আগে
শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
১৩ দিন আগে