
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূপে আরগুমেন্ট হিসেবে তুলে ধরেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক হিমালয় পাই বলেন, ‘যদি কোথাও এক ঘণ্টা খরচ করি চেষ্টা করি লেখার। গত বিশ্বকাপের সময় দেড় মাসের মতো ইন্ডিয়া ছিলাম। তখন এই বইটা লেখার আইডিয়া আসে। এই বইটা লিখতে গিয়ে দেড় শ এর মতো রেফারেন্স বই পড়তে হয়েছে। বইটা আড়াইবার লিখতে হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর লেখা শেষ হয়েছে।’
তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’ একটি ক্রিয়েটিভ নন ফিকশন। ১২৪ জন বিভিন্ন অঙ্গনের মানুষ আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে ২০২৩ সালে লেখককে দেড় মাসের ভারত সফরে পাঠিয়েছিলেন। তখনই তিনি বইটি লেখার কাজ শুরু করেন। বইটিকে তিনি বলছেন’ এ জার্নি বাই পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারপ্রেটেশন রেদার দ্যান ডিসট্যান্স’।
হিমালয় পাই এর লেখক জীবন শুরু হয় মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস’ দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ অনুবাদের মাধ্যমে। ২০১১ সালে তার প্রথম বই’ প্রযত্নে হন্তা’ প্রকাশিত হয়।’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’সহ তার ১৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে গ্যাপশেডিং, রংপ্যাথি, সিগনেচার সরণ, হিউম্যান ল্যাব, দ্যা এক্সেডেন্টাল এনট্রোপেনার উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে আদর্শ প্রকাশনীর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে বইটি পাওয়া যাবে ৷ আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘হিমালয় পাই এর লেখার ধরন ব্যতিক্রমী। বইটিতে তিনি ব্যক্তি ও ব্যক্তির পারিপার্শ্বিক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিজের মেটাফরিক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।’
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান ‘ব্রেইনস্টেশন ২৩ লিমিটেড’ এর সিইও রাইসুল কবির, ‘প্যারাডাইম আর্কিটেক্ট’ এর কো-ফাউন্ডার মইনূল হক তানভীর, ‘ন্যাসেনিয়া লিমিটেড’ এর চিফ অপারেটিং অফিসার ফুয়াদ বিন ওমর প্রমুখ।

জগজিৎ সিংয়ের গান ও সংগীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গজল ইভনিং: আ ট্রিবিউট টু জগজিৎ সিং’। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মঞ্জুরুল ইসলাম খান ও অতিথি শিল্পী আফসানা রুনা।
১ দিন আগে
শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়ানটের দুই দিনব্যাপী শরৎ উৎসব শুরু হয়েছে। শুক্রবার উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছায়ানটের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। শনিবার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে...
৩ দিন আগে
কানাডীয় সাহিত্যিক অ্যান কারসন সমকালীন সাহিত্যের নতুন ধারার জন্ম দিয়েছেন। আর এর জন্য এবার সাহিত্যে নোবেল পুরস্কার তিনিই জিতেছেন। আজ বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এ পুরস্কার ঘোষণা করে।
৪ দিন আগে
পড়েছেন চিত্রকলায়। কিন্তু শিল্পের খুব কমই শাখা আছে, যেখানে মুস্তাফা মনোয়ার হাত দেননি। শুধু হাত দেওয়া নয়, স্বকীয়তার ছাপ রেখেছেন। তবে সবকিছু ছাপিয়ে পাপেট-সংশ্লিষ্টতাই তাঁকে সারা দেশের ঘরে ঘরে পরিচিত মুখ করে তুলেছিল।
১১ দিন আগে