
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিন রোহিঙ্গা বলে জানা গেছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজান বলেন, ৯ এপ্রিল বিকেলে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক জলসীমায় চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। পরে মধ্যরাতে তাঁদের কোস্ট গার্ডের টহল জাহাজ ‘মনসুর আলী’র কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবক রফিকুল ইসলাম জানান, ২ এপ্রিল তাঁকে চাকরির প্রলোভন দেখিয়ে কুতুপালং বাজার থেকে টেকনাফের রাজারছড়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। ৪ এপ্রিল রাতে তাঁদের ছোট নৌকায় করে সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের জলসীমায় অপেক্ষমাণ একটি বড় ট্রলারে তোলা হয়।
রফিকুলের দাবি, ওই ট্রলারে ১৩ জন ক্রু ও পাচারকারীসহ মোট ২৮০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫০ জন রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশি। যাত্রীদের মধ্যে ২১ জন রোহিঙ্গা নারী ও ৪ শিশুও ছিল।
রফিকুল আরও জানান, ৮ এপ্রিল আন্দামান সাগরের কাছে সমুদ্র উত্তাল হয়ে উঠলে পাচারকারীরা যাত্রীদের মাছ রাখার ড্রাম ও নেট রাখার ছোট চারটি কুঠুরিতে গাদাগাদি করে ঢুকতে বাধ্য করে। এতে শ্বাসরোধে অন্তত ২৫-৩০ জনের মৃত্যু হয়। একপর্যায়ে বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। রফিকুল একটি দুই লিটারের পানির বোতল ধরে ভেসে থেকে প্রাণ বাঁচান। আরেক যাত্রী ইমরান জানান, তিনি একটি পানির ট্যাংক ধরে দুই দিন সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার হন।
এই ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছে। মামলার এজাহার অনুযায়ী, ‘তানজিনা সুলতানা’ নামক ওই ট্রলারটি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বৈরী আবহাওয়ায় ডুবে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা ৯ জনের মধ্যে ৬ জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি তিন ভিকটিমকে আদালতের নির্দেশে বাড়িতে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা বা তাঁদের পরিণতি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি জানান, উদ্ধার ব্যক্তিরা ট্রলারডুবির বিস্তারিত বর্ণনা দিতে পারছেন না। ফলে তদন্তে কিছুটা জটিলতা রয়ে গেছে।

পোপ লিও যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্ব বর্তমানে ‘মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, এই নেতারা এসব ধ্বংসযজ্ঞ চালাতে এবং ফায়দা লুটতে ধর্মের নাম ব্যবহার করছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
৩ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
৩ ঘণ্টা আগে