
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় হল শাখা পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনের সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনায় পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর ৫টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। অতিরিক্ত গ্যাসের কারণে তাঁর মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আজ সোমবার সকালে ভাঙ্গা পৌর সদরের কোর্টপাড় মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২৭ মিনিট আগে