রুশ ধনী ব্যবসায়ী পাভেল মিখাইলোভিচ ত্রেত্ইয়াকফ চেয়েছিলেন রাশিয়ার জাতীয় শিল্প জাদুঘর প্রতিষ্ঠা করতে। তাই ১৮৫৬ সালে তিনি ব্যক্তিগতভাবে চিত্রকর্ম সংগ্রহ শুরু করেন। ১৮৫০-এর দশক শেষ হতে হতে তিনি রুশ শিল্পীদের বেশ কয়েকটি চিত্রকর্ম সংগ্রহ করে ফেলেন। সমসাময়িক রুশ চিত্রশিল্পী; যেমন ইলিয়া রেপিন, ইভান ক্রামস্কোই, ভাসিলি সুরিকভ, ভিক্টর ভাসনেতসভ প্রমুখের আঁকা ছবি দিয়ে বাড়তে থাকে সংগ্রহের তালিকা। পাভেল ও সের্গেই—দুই ভাই মিলে ১৮৬৭ সালে এসব শিল্পকর্ম নিয়ে খোলেন মস্কো সিটি গ্যালারি।
১৮৯২ সালে মস্কো শহরকে এই গ্যালারি উপহার হিসেবে দান করেন পাভেল। পরের বছর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় মস্কো সিটি গ্যালারি অব পাভেল অ্যান্ড সের্গেই ত্রেত্ইয়াকফের। রুশ বিপ্লবের পরের বছর ১৯১৮ সালে গ্যালারিটি জাতীয়করণ হয় এবং নতুন নাম হয় স্টেট ত্রেত্ইয়াকফ গ্যালারি। ১৮৫১ সালে ত্রেত্ইয়াকফ পরিবারের কেনা এস্টেটের একটি ভবনেই প্রতিষ্ঠা করা হয়েছিল এটি। লাভ্রুশিন্স্কি লেনে অবস্থিত এই সংগ্রহশালা বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে।
ছবি: সংগৃহীত

জাম্বিয়ার গ্রামীণ অঞ্চলের মানুষ ঐতিহাসিকভাবেই কৃষির ওপর নির্ভরশীল। বাড়ির আঙিনায় বা খামারে তারা প্রচুর পরিমাণে কুমড়াপাতা, মিষ্টি আলুর পাতা এবং স্থানীয় শাকসবজি চাষ করত। এসব শাক-পাতা দিয়ে তারা রান্না করে ইফিসাশি। মূলত জাম্বিয়ার উত্তরাঞ্চলের বেম্বা উপজাতির ঐতিহ্যবাহী খাবার এটি।
২ দিন আগে
হাঁস রোস্ট করার সবচেয়ে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চীনের উত্তর ও দক্ষিণ রাজবংশের সময়কালের একটি রান্নার বইয়ে। ১২৭১ সালে মঙ্গোল নেতা কুবলাই খান যখন ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন এই খাবারটি রাজকীয় খাদ্যতালিকার অংশ হয়ে ওঠে।
৯ দিন আগে
একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
১৫ দিন আগে
ইউরোপীয় বা আফ্রিকানরা ক্যারিবীয় অঞ্চলে আসার বহু আগে থেকে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্য ছিল কাসাভা বা শিমুল আলু। তিতকুটে শিমুল আলু থেকে বিষাক্ত উপাদান বের করে, তা কুচি করে আগুনে সেঁকে রুটি বা পিঠা তৈরি করার একটি নিজস্ব ও প্রাচীন কৌশল তাদের জানা ছিল। এই আদিবাসী রন্ধনশৈলী থেকে জন্ম হয়...
১৬ দিন আগে