সুচিত্রা-উত্তমের ‘সপ্তপদী’ সিনেমাটা খুবই জনপ্রিয় হয়েছিল। খ্রিষ্টান মেয়ে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করে সুচিত্রা কাঁপিয়ে দিয়েছিলেন চলচ্চিত্রপাড়া। অজয় কর পরিচালিত ছবিটি তৈরি হয়েছিল তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এই ছবির সংগীত পরিচালক।
সিনেমা ছেড়ে দেওয়ার পর একদিন বন্ধু গোপালকৃষ্ণকে ডেকে সুচিত্রা বললেন, ‘সপ্তপদীর রিনা ব্রাউনকে তোমার মনে পড়ে?’
গোপালকৃষ্ণ বললেন, ‘নিশ্চয়ই পড়ে।’
সুচিত্রা বললেন, ‘রিনা ব্রাউনকে তুমি পেতে না।’
এরপর আর কথা নেই। কেন এ প্রসঙ্গ, সেটা বোঝাও শক্ত। পরে গোপালকৃষ্ণ শরণাপন্ন হলেন ছায়াবাণী পিকচার্সের অসিত বাবুর। তিনি বললেন, ‘সপ্তপদী’ শেষ হওয়ার কথা ছিল ১৯৬০ সালে। কিন্তু শুটিং শুরু হওয়ার পর হঠাৎ করেই সুচিত্রা সেন হাওয়া হয়ে যান। খোঁজ খোঁজ খোঁজ। শেষে দেখা গেল তিনি হঠাৎ পালিয়ে গিয়েছিলেন ‘বোম্বাই কা বাবা’ সিনেমাটি করার জন্য। কোনো একটা ব্যাপারে সপ্তপদীর টিমের সঙ্গে মনোমালিন্য হয়েছিল সুচিত্রার। তাই শুটিং দলের সবার মাথায় হাত! অবশেষে তৃতীয় পক্ষের মাধ্যমে মীমাংসা হলে ফিরে এসে ‘সপ্তপদী’তে অভিনয় করেছিলেন সুচিত্রা। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬১ সালে।
বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিকথা লিখতে বলেছেন গোপালকৃষ্ণ। বলেছেন, ‘লেখো, রমা।’ সুচিত্রা বলেছেন, ‘লিখতে হলে তো কলম দরকার। তুমি আমায় কলম দাও।’
গোপালকৃষ্ণ ভালো কলমে লিখতেন। সে রকম কলম দিয়েছেন একটার পর একটা। গোটা পঁচিশেক কলম দেওয়ার পর গোপালকৃষ্ণ বুঝলেন, সুচিত্রাকে দিয়ে আর লেখানো সম্ভব নয়। সুচিত্রা বললেন, ‘কলম তো দিলে, কাগজ?’
সে কাগজও এল। কিন্তু লেখা হলো না। গোপালকৃষ্ণ বললেন, ‘এবার লেখো। আমি পরশু এসে লেখাটা নিয়ে যাব।’
কিন্তু কোথায় লেখা? কাগজে একটা ছবি এঁকে রেখেছেন শুধু। এরপর বলেছেন, ‘জীবনের কথা বলতে গেলে তো বহু রাসকেলের কথা এসে যাবে। তাদের কথা কী লিখব, বলো তো?’
সূত্র: গোপালকৃষ্ণ রায়, আনন্দলোক, ২৭ জানুয়ারি, ২০১৪

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা নারীদের সাহসী ভূমিকা দেখেছি, কিন্তু পরে রাষ্ট্র সংস্কার বা নীতি নির্ধারণের জায়গায় সেই উপস্থিতি ততটা দেখা যায়নি। এটি আসলে ঐতিহাসিকভাবেই হয়ে আসছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আমাদের অনেক নারীনেত্রী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আজ আমরা কয়জন তাঁদের নাম জানি...
৭ দিন আগে
কীর্তন নাচ হলো ভারতীয় উপমহাদেশে উদ্ভূত একটি আধ্যাত্মিক ও ভক্তিমূলক নৃত্য। ৫০০ বছর পুরোনো এই নৃত্যকলাটি সাধারণত হরে কৃষ্ণ মহামন্ত্র বা ঈশ্বরের নামসংকীর্তনের সঙ্গে পরিবেশিত হয়। কথিত আছে—পুরাকালে নারদমুনি স্বয়ং ভগবান বিষ্ণুর নামবন্দনা করতেন কীর্তন নৃত্য পরিবেশন করে।
৮ দিন আগে
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে গুটিকয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ উল্লেখযোগ্য। এসব বিষয় রাষ্ট্র...
১৪ দিন আগে
সালসা একটি প্রাণবন্ত লাতিন নৃত্য। এর উৎপত্তি কিউবায় হলেও নিউইয়র্কে এসে এটি আধুনিক রূপ লাভ করে। দ্রুত পদচারণ, ছন্দময় শরীরী ভঙ্গি এবং সঙ্গীর সঙ্গে সমন্বিত চলাফেরা সালসার প্রধান বৈশিষ্ট্য। নাচটিতে আফ্রিকান, স্প্যানিশ আর লাতিন আমেরিকান সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।
১৫ দিন আগে