Ajker Patrika

মৃধার মসজিদ নাকি জিনের মসজিদ!

সম্পাদকীয়
মৃধার মসজিদ নাকি জিনের মসজিদ!
ছবি: আর্কিটেকচারাল ভিউজ অব ঢাকা অ্যালবাম, জনসন অ্যান্ড হফম্যান

রাজধানীর লালবাগে খান মোহাম্মদ মৃধা মসজিদের ভেতরে এখনো ফারসি ভাষার যে শিলালিপিটি আছে, তাতে পাওয়া তথ্যমতে, ঢাকার প্রধান বিচারক কাজী ইবাদুল্লাহের আদেশে আতিশখানা এলাকায় হিজরি ১১১৬ সালে খান মোহাম্মদ নির্মাণ করেন এই মসজিদটি। সেই হিসাবে মসজিদটির নির্মাণকাল খ্রিষ্টীয় ১৭০৪ বা ১৭০৫ সালে। তবে খান মোহাম্মদের নামের সঙ্গে কীভাবে ‘মৃধা’ যুক্ত হলো সে এক রহস্য বটে!

খান মোহাম্মদের পূর্ণ পরিচয় পাওয়া না গেলেও মসজিদ প্রাঙ্গণে লাল ইট-সুরকির যে কবরটি পাওয়া যায়, সেটি তাঁর বলেই উল্লেখ করা হয়েছে মুনশী রহমান আলী তায়েশের ‘তাওয়ারিখে ঢাকা’ বইতে। কথিত আছে, এই মসজিদে নাকি জিন থাকে! ওই এলাকার কারও কাছে ‘জিনের মসজিদ’-এর পথ জানতে চাইলে ৩০০ বছরের বেশি পুরোনো মৃধার মসজিদটিকে দেখিয়ে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত