১৯৭১ সালের ১৫ মার্চ সারা বাংলাদেশে নানাভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। এ দিন স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে নতুন সামরিক বিধি জারির প্রতিবাদে বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক অবিলম্বে সামরিক আইন প্রত্যাহারের দাবির মুখে নতুন করে জারিকৃত ১১৫ নং সামরিক বিধি প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে কেবল বাংলার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কোনো নির্দেশ জারি করতে পারেন এবং বাংলার জনগণ সেই বিধি মেনে নেবেন।
এ দিন সন্ধ্যায় বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক দেশাত্মবোধক ও গণসংগীতের আয়োজন করা হয়। ঢাকা বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে খোলা ট্রাকে শহরের বিভিন্ন এলাকায় গণসংগীত ও গণনাট্য স্কোয়াড বের হয়।
ছবি: ১৯৭১ সালের ১৬ মার্চ ইত্তেফাকে প্রকাশিত

এখন তো সরকার শুধু চেঞ্জ হয়, একটা সরকার যায় আর একটা সরকার আসে। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, মানুষের মধ্যে কীভাবে পরিবর্তন হচ্ছে, তাদের জীবনের মধ্যে কীভাবে পার্থক্য আসছে, সেটা বুঝতে হবে। তারপর নারী-পুরুষের প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কারণ, নারী-পুরুষদের নিয়ে অনেক কথা হয়।
৪ দিন আগে
গাজীর গান হলো গাজী পীরের বন্দনা ও মাহাত্ম্য গীতি। এই গানের সঙ্গে মিলিয়ে ছন্দে-তালে শিল্পীরা পরিবেশন করে নাচ। একে তাই গাজীর নাচও বলা যায়। গাজী পীর, অসাম্প্রদায়িক। গাজীর গানে মূল গায়েন বা ‘গাজীর খলিফা’ গায়ে আলখাল্লা ও মাথায় পাগড়ি পরে হাতে একটি ‘আসা দণ্ড’ (লাঠি) নিয়ে তাল ও ছন্দের তালে পা ফেলে...
৫ দিন আগে
আমি বরাবরই নিজেকে বোঝাতে সমর্থ হয়েছি, আমার আসল পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতায় আমার যা পছন্দ হয়নি তা হচ্ছে চাকরির শর্তাবলি। তা ছাড়া, পত্রিকার স্বার্থের কথা বিবেচনা করে আমার চিন্তা ও পরিকল্পনাকে সাজাতে হতো। একবার ঔপন্যাসিক হিসেবে কাজ করার পর এবং ঔপন্যাসিক হিসেবে আর্থিক স্বাধীনতা অর্জনের...
১১ দিন আগে
বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
১৮ দিন আগে