Ajker Patrika

স্টাম্পোট

সম্পাদকীয়
স্টাম্পোট

১৫৭৪ সালে স্প্যানিশ সেনাবাহিনী নেদারল্যান্ডসের লাইডন শহর অবরুদ্ধ করে ফেলে। তারা শহরের চারপাশে ঘাঁটি গাড়ে, যেন বাইরে থেকে কোনো খাবার লাইডনে পৌঁছাতে না পারে এবং ডাচরা না খেতে পেয়ে আত্মসমর্পণ করে। দীর্ঘ কয়েক মাস অবরোধের ফলে শহরে তীব্র খাদ্যাভাব দেখা দেয়। তখন ডাচ নেতা উইলিয়াম অব অরেঞ্জ সাগরের পানি আটকাতে তৈরি করা বাঁধগুলো কেটে দেওয়ার নির্দেশ দেন। ফলে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। পানি বাড়লে ডাচদের শক্তিশালী নৌবাহিনী জাহাজে করে ধেয়ে আসায় স্প্যানিশ সৈন্যরা এক রাতে তাড়াহুড়ো করে পালিয়ে যায়। পরদিন সকালে এক ডাচ কিশোর স্প্যানিশদের পরিত্যক্ত ক্যাম্পে গিয়ে একটি বিশাল হাঁড়ি খুঁজে পায়। তাতে আলু, গাজর, পেঁয়াজ এবং মাংস একসঙ্গে সেদ্ধ করে একধরনের খিচুড়ির মতো রান্না করা ছিল। তীব্র ক্ষুধার্ত লাইডনবাসী সেটি গোগ্রাসে খায়। চটকে খাওয়া সেই খাবারের নাম হয় স্টাম্পোট। নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী এই খাবার সেদ্ধ আলুর সঙ্গে নানা রকম সবজি চটকে তৈরি করা হয়। সুস্বাদু করতে এতে সামান্য মাখন, দুধ, লবণ ও গোলমরিচের গুঁড়ো মেশানো হয়। সাধারণত ঐতিহ্যবাহী ডাচ স্মোকড সসেজ রুকওর্স্টের সঙ্গে স্টাম্পোট খাওয়া হয়। চটকানো আলুর মাঝখানে ছোট গর্ত তৈরি করে মাংসের ঝোল ঢেলে দেওয়া একটি ঐতিহ্যবাহী নিয়ম।

ছবি সৌজন্য: গুড ফুড ফার্মারস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত