নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত রিক্জ মিউজিয়ামটি দুই শতাধিক বয়সী বলে অনেকে মনে করতে পারেন এটি রাজকীয় সংগ্রহশালা ছিল। আসলে তা নয়। ২০০ বছর ধরে কেউ না কেউ এই জাদুঘরে ডাচ শিল্পকলা ও দারুণ সব ঐতিহাসিক নিদর্শন দান করেছেন কিংবা কিনে দিয়েছেন। এর সূচনা হয় প্রথমে হেগ শহরে, হাউস টেন বশ প্রাসাদের মাত্র পাঁচটি কক্ষে। সে দেশে বাতাভিয়ান প্রজাতন্ত্র যখন চালু ছিল, তখন অর্থমন্ত্রী আইজ্যাক গোগেল দাবি করেন, জাতীয় স্বার্থের জন্য লুভরের আদলে একটি জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা করা উচিত।
তাই ১৭৯৮ সালে সরকার এই রিক্জ মিউজিয়ামটি প্রতিষ্ঠা করে। নেপোলিয়ন বোনাপার্ট হল্যান্ড রাজ্য প্রতিষ্ঠা করলে তাঁর ভাই সম্রাট লুই বোনাপার্টের নির্দেশে জাদুঘরটি আমস্টারডামে সরিয়ে নেন ১৮০৮ সালে। বেশ কয়েকবার স্থানান্তরের পর অবশেষে ১৮৮৫ সালে বর্তমান ভবনে স্থায়ী হয় রিক্জ। ২০১৩ সালে সবশেষ বড়সড় সংস্কারের পর ভবনটি পুনরায় উদ্বোধন করেন রানি বিয়াট্রিকস। ছবি: সংগৃহীত, ১৮৯৫

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৩ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে