জ্যঁ পল সার্ত্র ছিলেন অস্তিত্ববাদী দার্শনিক, চিন্তানায়ক ও প্রথাবিরোধী লেখক। তিনি সবচেয়ে বেশি আলোচিত নোবেল পুরস্কার প্রত্যাখ্যানের জন্য।
সার্ত্রের জন্ম ১৯০৫ সালের ২১ জুন ফ্রান্সের প্যারিসে। স্থানীয় স্কুলে মাধ্যমিক শেষ করে তিনি একোলি নরমাল সুপেরিয়র কলেজে ভর্তি হন উচ্চশিক্ষার জন্য। এখান থেকে তিনি দর্শনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তত দিনে তিনি ইমানুয়েল কান্ট, হাইডেগার,
হেগেল ও দেকার্তের লেখা পড়ে ফেলেন এবং তাঁদের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন।
১৯২৯ সালে তাঁর সঙ্গে পরিচয় হয় বিখ্যাত নারীবাদী লেখক সিমন দ্য বোভোঁয়ার, যার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত একটি চমৎকার সম্পর্ক বজায় ছিল সার্ত্রের। সার্ত্র ১৯২৯ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত মিসর, গ্রিস, ইতালি ও জার্মানি ঘুরে বেড়ান। প্রাচীন সভ্যতার এসব নগরী ঘুরে তিনি দার্শনিক জিজ্ঞাসার বিভিন্ন তথ্য-উপাত্তের সন্ধানে ব্যাপৃত থাকেন।
১৯৩৯ সালের দিকে তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দেন। এক বছরের মাথায়ই নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে বন্দী হন। প্রায় ৯ মাস বন্দী থাকার পর তাঁর দার্শনিক চিন্তার জন্য নাৎসিরা তাঁকে মুক্তি দেয় এবং একটি স্কুলে শিক্ষকতা করার সুযোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালাকালে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘বিং অ্যান্ড নাথিংনেস’ ও ‘নো এক্সিট অ্যান্ড থ্রি আদার প্লেস’ প্রকাশিত হয়। ষাটের দশক থেকে তিনি সক্রিয় রাজনৈতিক কর্মী হয়ে ওঠেন। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ান তিনি। এরই মধ্যে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু তিনি পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৪৪ সালে প্যারিসে যুদ্ধাবসানের সময় জোরদার লেখনী দিয়ে তাঁর দার্শনিক চিন্তাধারার বিকাশ ঘটে। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পান। তাঁর এসব বক্তৃতা খুবই প্রশংসিত হয় এবং এভাবেই পাশ্চাত্য জগতের দার্শনিক ও চিন্তানায়ক হিসেবে সারা বিশ্বে তাঁর নাম ছড়িয়ে পড়ে।
১৯৮০ সালের ১৫ এপ্রিল ৭৪ বছর বয়সে জন্মস্থান প্যারিসেই জ্যঁ পল সার্ত্রের জীবনাবসান ঘটে।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৪ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে