পান্তা ভাত, আলু সেদ্ধ ও মাছভাজা—বাঙালির চিরন্তন এ রেসিপিতেই মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছেন কিশোয়ার চৌধুরী। তাঁর রেসিপি মুগ্ধ করেছে বিচারকদের।
কিশোয়ার হয়েছেন দ্বিতীয় রানারআপ। তিন মাস ধরে চলা এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসেছিল আজ মঙ্গলবার। আসরে কিশোয়ার চৌধুরীকে তৃতীয় ঘোষণা করেছেন বিচারকেরা। তিন বিচারকের সবাই দশে দশ দেন কিশোয়ারকে।
কিশোয়ার চৌধুরী বিচারকদের বলেন, ‘এটি এমন একধরনের খাবার, যা আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না।’ এর আগে তিনি খিচুড়ি আর বেগুনভর্তা দিয়ে সবার মন জয় করেছিলেন। আর ফাইনালে পা রেখেছিলেন পান্তা ভাত দিয়ে।
চূড়ান্ত পর্বের শুরুটা কিন্তু বেশ চ্যালেঞ্জের ছিল কিশোয়ারের জন্য। তিনি হাঁসের একটি পদ রান্না করা শুরু করেছিলেন। বিচারকেরা যখন তাঁর রান্না দেখতে এলেন সবকিছু দেখে জিজ্ঞেস করেছিলেন, ‘এখানে কিশোয়ার কোথায়?’ তারপরই তিনি মেন্যু বদলে ফাইনাল ডিশ হিসেবে পরিবেশন করেন আলুভর্তা, পান্তা ভাত আর সার্ডিন মাছ।
বিচারক মেলিসা লিওন, অ্যান্ডি অ্যালেন ও জক জনফ্রিলো তাঁর রান্নার গুণমুগ্ধ। প্রথমে কালা ভুনার রেসিপি দিয়ে কিশোয়ার মাতোয়ারা করেন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারকদের। এরপর রাঁধেন মাছের ঝোল, ফুচকা, চটপটি—একের পর এক বাঙালির প্রতিদিনের সাধারণ খাবারেই মাস্টারশেফের মঞ্চ মাতাতে থাকেন তিনি।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১২ ঘণ্টা আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১ দিন আগে