ফেসবুকের কল্যাণে দেয়ালে চুলের টিকি বেঁধে রেখে পড়ার এ ছবিটিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলে জানেন অনেকেই। অসংখ্য ফেসবুক গ্রুপ, পেজ, আইডি এবং বিভিন্ন ওয়েবসাইটে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। ক্যাপশনে লেখা হয়েছে এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুর্লভ একটি ছবি। ফেসবুকে ভুল তথ্যসহ পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
জনপ্রিয় রুশ লেখক ও সাংবাদিক ভি এম দারোশেভিচের লেখা বই ‘ইস্ট অ্যান্ড ওয়ার’-এর ১১৩ নম্বর পৃষ্ঠায় ছবিটি ছাপানো হয়। মস্কোর সিটিন পাবলিশার ১৯০৫ সালে বইটি প্রকাশ করে।
ছবির ক্যাপশনে রুশ ভাষায় থাকা লেখাটি অনুবাদ করলে দাঁড়ায়—এটি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ওই ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কঠোর পরিশ্রম করে, পড়তে পড়তে যাতে ঘুমিয়ে না পড়েন, সে জন্য তিনি চুলের টিকি দেয়ালের পেরেকে বেঁধে রেখেছেন। ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনামলের ইতিহাস নিয়ে বইটি লেখা হয়েছে। ওই বইতে ওই সময়ে তোলা এ অঞ্চলের আরও বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছিল।
মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৮৫৭ সালের ৫ সেপ্টেম্বর।
ইতিহাস-ঐতিহ্য সংক্রান্ত ওয়েবসাইট ফারবাউন্ড ডটনেটে ২০১৮ সালে প্রকাশিত এ–সংক্রান্ত একটি প্রতিবেদন পড়ুন এখানে।
ইস্ট অ্যান্ড ওয়ার বইটি পড়ুন এখানে।

‘প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ কোটা ছিল, যেটা বিগত সরকার উঠিয়ে দিয়েছিল। সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হবে’—আ ন ম এহসানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে