
বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা মহামারি আকারে ধারণ করেছে। সড়ক দুর্ঘটনার পেছনে নানা কারণ রয়েছে। তবে দুর্ঘটনার জন্য সব থেকে বেশি দায়ী যানবাহনের অতিরিক্ত গতি। সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল রোধে যানবাহনের গতি কমাতে হবে। গতি না কমালে দুর্ঘটনায় মৃত্যু রোধ করা অনেকটা অসম্ভব।
নিরাপদ সড়ক চাইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ বক্তব্য দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫