
অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মা ও মেয়েকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় ৩ প্রতারক জিনের বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. আব্দুর রহমান এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এমদাদুল হক, বেলাল হোসেন ও খাজা মিয়া।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১২ মে জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে মা ও তাঁর মেয়েকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আসতে বলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দণ্ডপ্রাপ্ত জিনের বাদশা সংঘবদ্ধ প্রতারক চক্র। অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাওয়ার লোভে মা ও মেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জে চলে আসেন। এভাবে গভীর রাতে ফোন পেয়ে জিনের বাদশার প্রতারক চক্রের ফাঁদে পা দেন তাঁরা। রাতেই বাসে করে তাঁরা গোবিন্দগঞ্জের চৌমাথায় নামেন। সেখানে প্রতারক চক্রটি মা ও মেয়েকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যান। তারপর তাঁদের মুখ বেঁধে প্রথমে মেয়ে ও পরে মাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তাঁদের ফেলে প্রতারক চক্রটি সটকে পড়ে।
ঘটনা বুঝতে পেয়ে মা ও মেয়ে গোবিন্দগঞ্জ থানায় এসে ধর্ষণ মামলা করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালতে এই রায় দেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে