
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উয়াওকেশা শহরে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে স্থানীয় সময় রোববার রাতে গাড়িচাপার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে ঠিক কতজন এ পর্যন্ত নিহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত নয়। আজ সোমবার স্থানীয় পুলিশ প্রধানের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএন বলছে, এই ঘটনার পর অন্তত ২৮ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর একজনকে আটক করা হয়েছে এবং অভিযুক্ত গাড়িকে জব্দ করা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উয়াওকেশার পুলিশের প্রধান ড্যান থম্পসন বলেছেন, নিহতদের সংখ্যা নিশ্চিতে মেডিকেল পরীক্ষকের অফিসের সঙ্গে কাজ করছে পুলিশ। উয়াওকেশা শহরে আপাতত হুমকিমুক্ত।
স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন, যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন।
তেনোরিও বলেন, ‘আমরা একটি এসইউভি দেখেছি...প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির আঘাতে আহত হয়েছে তাঁদের চিৎকার।’

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শুরু হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ শুনানি।
১ ঘণ্টা আগে
দিল্লির যন্তর মন্তরে ফের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে ‘যন্তর মন্তর সিজন ২’ হিসেবে উল্লেখ করেছেন। আজ বুধবার দিল্লির নারাইনায় দলটির স্বেচ্ছাসেবকদের একটি বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর তিনি এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রায় ২১০ দিন পার করেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন, কঠিন জীবনযাপন ও খাবারের সংকটে জাহাজটির কিছু নাবিক মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে অভিযোগ উঠেছে...
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার কোনো বন্দী বিনিময় ছাড়াই এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। চার বছরের বেশি সময় বন্দী থাকার পর সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যানকে মুক্তি দেওয়া হয়েছে। সাধারণত রাশিয়া কোনো মার্কিন নাগরিককে মুক্তি দিলে তার বিনিময়ে যুক্তরাষ্ট্রও কোনো রুশ নাগরিককে
২ ঘণ্টা আগে