
দুর্নীতি প্রতিরোধে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন প্রয়োগকারী অন্য সংস্থাও। কিন্তু শুধু দুদক ও আইনের ওপর ভর করে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলে মনে করেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। গতকাল রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির টাকা দিয়ে স্ত্রী-সন্তানকে খাওয়াবেন না। দুদকের কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধে অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি করা হয়েছে। অভিযোগগুলো অনুসন্ধান পর্যায়ে আছে।’
সংস্থাটির কমিশনার জহুরুল হক বলেন, ‘মানি লন্ডারিংয়ে কিচ্ছু করার নেই। সরকার আইন করে আমাদের কাছ থেকে এটা নিয়ে গেছে। এটা আমাদের জুরিসডিকশনে নাই।’
পরে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) দুর্নীতিবিষয়ক সেরা রিপোর্টারদের পুরস্কৃত করে। পুরস্কৃতরা হলেন মাছরাঙা টিভির কাওসার সোহেলী, যুগান্তরের সিরাজুল ইসলাম ও বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু।
এ ক্ষেত্রে প্রতিবেদন যাচাইয়ে জুরি বোর্ডের প্রধান ও আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান বলেন, সাংবাদিকতা করতে গিয়ে নানা বাধা-বিপত্তির শিকার হতে হয়। তারপরও আমি বলব, পেশাকে শুধু একটি পেশা নয়, এটি যেন সমাজকে গতিশীল রাখার একটি অঙ্গীকার হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, এএফপির ঢাকা ব্যুরো প্রধান এম শফিকুল আলম, র্যাক সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫