Ajker Patrika

চরকির প্রথম ফ্রি সিরিজ ‘সুগার ফ্রি’

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৫১
চরকির প্রথম ফ্রি সিরিজ ‘সুগার ফ্রি’

প্রথমবারের মতো ফ্রি ওয়েব সিরিয়াল নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন এই ওয়েব সিরিজটি কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়া এক ক্লিকেই দেখতে পারবেন দর্শক। সিরিজের নাম ‘সুগার ফ্রি’। আর বি প্রীতম পরিচালিত ৪ পর্বের এই মিনি সিরিজটি ১৮ নভেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে বাংলাদেশসহ সারা বিশ্বের দর্শকের জন্য।

‘সুগার ফ্রি’ ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আদনান মুকিত। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তামিম মৃধা ও মোস্তাফিজ নূর ইমরান।

সুগার ফ্রি সিরিজের গল্পের অন্যতম দুটি চরিত্র লিটন ও নান্নু। দুজনই ব্যর্থ ছিনতাইকারী। তাদের স্বপ্ন একদিন দেশের কুখ্যাত সন্ত্রাসী হবে। কিন্তু দুজনই ভীষণ মানবিক। তাই ছিনতাই করতে গিয়ে নানা সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয় তাদের। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘সুগার ফ্রি’ সিরিজটি।

সিরিজটি নিয়ে নির্মাতা প্রীতম বলেছেন, ‘সুগার ফ্রি গল্পের চরিত্রগুলো আমার মতো কথা বলে না। মনে হয়, আমি দিন দিন ডার্ক গল্পের দিকে যাচ্ছি। সুগার ফ্রি গল্পটা তার বিপরীত দিকে যাচ্ছে। তাই এই কাজটির মধ্য দিয়ে আমি নিজেকে একটু নিশ্বাস নেওয়ার সুযোগ দিলাম। এটা পুরোপুরি ফিল্ম, ফান, ফুর্তিতে ভরপুর একটি সিরিজ।’

১৪ নভেম্বর চরকির অফিশিয়াল ফেসবুক পেজে কমেডি ঘরানার এই সিরিজের পোস্টার প্রকাশ করা হয়েছে। সিরিজে আরও অভিনয় করেছেন তাপস কুমার মৃধা, মনির খান শিমুলসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত