
রুশ দেশের মানুষ খুবই কৌতুকপ্রিয়। কৌতুক বলার সময় তারা নীতি–নৈতিকতা, শালীনতা, নারী মুক্তি ইত্যাদির কথা ভাবে না। যেকোনো বিষয়কেই তারা কৌতুকের সীমায় নিয়ে আসে। আর তাতে নারী–পুরুষ নির্বিশেষে আনন্দ পায়।
এক দেশের বুলি, অন্য দেশে গালি—এ রকম একটি প্রবাদ রয়েছে আমাদের ভাষায়। ফলে অজস্র রুশ কৌতুক থেকে কিছু কৌতুক বেছে নেওয়ায় বিপদ আছে। আমাদের দেশের পাঠকের হজমক্ষমতার ওপর আস্থা রাখা যায় না। যেকোনো বিষয়েই নীতিবাগীশ এসে বলে বসতে পারে, ‘ইহা অন্যায়’; ‘ইহা অরুচিকর’। সারা জীবন নিজ বাড়িতে রক্ষণশীলতার চাষবাস করে বক্তৃতায় প্রগতিশীল মানুষ কি কম দেখা যায় আমাদের আশপাশে?
তাই এবার যাঁরা রুশ কৌতুক সেবন করবেন, তাঁরা খোলা মন নিয়ে সেবন করবেন। আমাদের হজমশক্তির ব্যাঘাত ঘটাবে না এমন সব কৌতুকই এখানে তুলে দেওয়া হচ্ছে। তবে মন যদি প্রস্তুত হতে থাকে, আরও গাঢ়, আরও লক্ষ্যভেদী অথচ কিঞ্চিৎ অশ্লীল কৌতুককে বরণ করে নিতে, তাহলে ধীরে ধীরে সেগুলোর আগমনও হবে এখানে।
১.
করোনাভাইরাসের এই বাজে সময়ে ক্রেতা গেছেন দোকানে। সেই দোকানে মাছ বলতে শুধু শুঁটকি মাছ।
‘শুঁটকি মাছ ছাড়া আর কোনো মাছ নেই?’
‘না ভাই। শুধুই শুঁটকি আছে। জানেনই তো, পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যবসাই হয় না।’
‘পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে! তাহলে আপনার এই পচা শুঁটকিগুলো কি ট্যাক্সিতে চড়ে এসেছে?’
২.
পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ মানে কী?
এর অর্থ হচ্ছে, আপনি তাঁর কাছেই সমস্যার সমাধান চাইছেন, যিনি সমস্যাটি তৈরি করেছেন।
৩.
মাভরোদি নামে একজন রুশ প্রতারক ছিলেন। কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। রাষ্ট্র ও মাভরোদির মধ্যে পার্থক্য কী, জানতে চাইলে রুশ নাগরিকদের একজন বলেন, ‘রাষ্ট্র আর মাভরোদির মধ্যে পার্থক্য হলো, মাভরোদি জীবনে মাত্র একবারই প্রতারণা করার সুযোগ পেয়েছেন।’
৪.
দাবা খেলা আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী?
‘দাবার বোর্ডে বোড়ে কি কখনো রাজা হতে পারে?’
‘না’।
‘আর বাস্তব জীবনে বোড়ে অনায়াসে প্রেসিডেন্টও হতে পারে!’
৫.
সংসদে আলোচনা হচ্ছে। গরিব মানুষদের জন্য ভর্তুকি দেওয়া হবে। তাতে রুশ নাগরিকদের অবস্থার পরিবর্তন হবে। এর জন্য তালিকা তৈরি হচ্ছে।
এ কথা শুনে একজন গরিব রাশান বললেন, যে তালিকা তৈরি হচ্ছে, সেই তালিকায় থাকা মানুষদের খুঁজতে হলে ‘ফোর্বস’ ম্যাগাজিন দেখতে হবে।
৬.
‘তুমি ভ্যাকসিন নিচ্ছ না কেন?’
‘জীবনের অভিজ্ঞতা আমাকে সতর্ক করে দিচ্ছে যে, রাষ্ট্র এমনি এমনি কিছু দেয় না। বিনিময়ে কী চাইবে তা নিয়ে আতঙ্কে আছি!’
৭.
‘রবিন হুড কেন প্রেসিডেন্ট হতে পারেনি?’
‘কারণ, রবিন হুড বড়লোকদের টাকা ডাকাতি করে গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট হতে হলে কাজটা করতে হবে উল্টো।’
৮.
‘আপনি রাষ্ট্রীয় গোপনীয়তা ভেঙেছেন, তাই আপনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো।’
‘রাষ্ট্রীয় গোপনীয়তাটা কী? সেটা কী করে জানব?’
‘রাষ্ট্রীয় গোপনীয়তা জেনে ফেললে আপনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হতো না, আপনাকে ফাঁসি দেওয়া হতো।’
৯.
ক্রেডিট কার্ড এবার আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। ক্রেডিটে একটা গাড়ি কিনেছিলাম। তখন আমার মাটিতে পা পড়ত না। এখন টাকা শোধ করতে পারছি না বলে ব্যাংক আমার গাড়িটি নিয়ে নিয়েছে। আমি আবার নিজের পায়ে দাঁড়িয়েছি।
১০.
পুতিন আর বাইডেনের সংলাপ মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাওয়ার কারণ কী?
কারণ আর কিছুই নয়, বাইডেন তাঁর মনে রাখা বা স্মৃতিশক্তি ফিরিয়ে আনার ওষুধটা রেখে এসেছিলেন হোয়াইট হাউসে।
১১.
জ্যোতিষীরা এরই মধ্যে ভবিষ্যদ্বাণী করেছেন, ‘প্রেসিডেন্ট পদে পুতিনের উত্তরাধিকার খুব শিগগিরই জন্মগ্রহণ করবে!’
আরও পড়ুন

ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
৩০ মিনিট আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
২১ ঘণ্টা আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৪ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৬ দিন আগে