খাবার সংরক্ষণে ভিনেগারের বিকল্প পাওয়া মুশকিল। রান্নার কাজে এর সহজ কয়েকটি ব্যবহার জেনে নিন।
- সসের বোতলের নিচের সস বের করতে বোতলে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে ঝাঁকাতে থাকুন। সস বের হবে, ফ্লেভারও নষ্ট হবে না।
- আচার তৈরির সময়ই ১ বা ২ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলে আচার ভালো রাখা নিয়ে চিন্তা করতে হবে না।
- ভিনেগার দিয়ে মাংস ম্যারিনেট করে রাখলে দ্রুত নরম হবে। কাঁচা মাংসে থাকা জীবাণুও ধ্বংস হবে।
- মাছ কাটার পর পানি ও ভিনেগারের মিশ্রণে হাত ডুবিয়ে রাখুন। গন্ধ চলে যাবে।










