আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৩। কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে একজন ক্রেতা ঢাকাসহ সারা দেশ থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইফোন ১৩ এর প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। এরই মধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই-কমার্স সাইট www.istore.bangladesh.com-এ ভিজিট করে দেওয়া যাবে প্রি-অর্ডার।
সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি-অর্ডার দিতে পারবেন। এ ছাড়া যে কোনো মডেলের আইফোনের আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন আইফোন ১৩ আসল না নকল।
এ সময় নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন রাকিবুল কবির।
নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। এ ছাড়া থাকছে ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও।
আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের ফোনগুলো গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও লাল কালারে পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনগুলো পাওয়া যাবে সিয়েরা ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ সিপিএল নির্ধারিত আইফোন ১৩ (১২৮ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা। আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। আইফোন ১৩ মিনি (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা।
ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৪ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
৪ দিন আগে