স্নাতকদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ভার্চুয়াল জব ফেয়ার-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের (সিসিডি) উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে মোট ৩০ প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি ও মানবসম্পদ বিভাগের প্রধানদের অংশগ্রহণে সেশন পরিচালনা করা হয়।
চাকরি মেলায় উপস্থিত বক্তারা বলেন, বিভিন্ন কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এ জব ফেয়ারের আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের পেশা নির্বাচন করতে পারছে। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও তাদের ব্যবসা ও কর্মকাণ্ডের লক্ষ্য অর্জনে পছন্দের প্রার্থী খুঁজতে পারছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিডেটের চেয়ারম্যান মাসুদ খান বলেন, কয়েক বছর আগেও যে কাজটি করতে শত শত কর্মী প্রয়োজন হতো, বর্তমানে সেটি কর্মীবিহীন রোবট দিয়ে করা হচ্ছে। চাকরির বাজারে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় না। এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক পাঠের বাইরে বিজনেস স্কিল, সফট স্কিল, আইটি স্কিলসহ নিজেকে গঠনের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ফিউচার লিডারসের প্রধান পরামর্শক ও সিইও কাজী এম আহমেদ বলেন, সবার আগে স্নাতকদের ‘সেলফ অ্যাওয়ারনেস’ জরুরি। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। তিনি বলেন, সবকিছুকে ইতিবাচক ভাবতে হবে। যা নেই, তা নিয়ে পড়ে থাকলে চলবে না। বরং যা আছে, তাই নিয়ে শুরু করতে হবে। কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। তবেই চাকরি জীবনে ভালো করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার। এ যুগে একাডেমিক শিক্ষার পাশাপাশি কমিউনিকেশন ও টেকনোলজি জ্ঞান না থাকলে চাকরি পাওয়া সম্ভব নয়। শিক্ষার সঙ্গে দক্ষতাও থাকতে হবে। তবেই শিক্ষার্থীরা ক্যারিয়ারসহ যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফায়জুর রহমান, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্ট, রক্সি পেইন্ট, র্যাংগস প্রভৃতি উল্লেখযোগ্য।

চলতি শরৎকালীন শিক্ষাবর্ষে চীনের বিভিন্ন শহরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে এআই শিক্ষার নতুন পাঠ। কোথাও পাঠের বিষয় ‘এআইকে বোঝা’, কোথাও ‘এআই ব্যবহার’। ধাপে ধাপে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে এআই কীভাবে ভালোভাবে ব্যবহার করতে হয়। একই সঙ্গে এআইয়ের দেওয়া তথ্যকে কীভাবে প্রশ্ন করতে হয়....
৩ মিনিট আগে
২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে মান্দারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। এ লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির...
১৩ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলেও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত ও ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তালিকায় নাম না থাকা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ
১৫ ঘণ্টা আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে