জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনার টিকার বিরুদ্ধে মন্তব্য করা এই নেতা টিকা না নিয়েও অধিবেশনে যোগ দিয়েছেন। কারণ, টিকা নেওয়ার কোনো প্রমাণ দেখাতে হয়নি। তবে নিউইয়র্কের রেস্টুরেন্টে প্রবেশ করতে পারেননি বলসোনারো। কেননা, ঢুকতে হলে দেখাতে হয় টিকা নেওয়ার প্রমাণ।
স্থানীয় সময় গত রোববার তাঁকে দেখা গেছে রেস্টুরেন্টের বাইরে ফুটপাতে দাঁড়িয়ে পিৎজা খাচ্ছেন। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, অন্য অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং নেতাও তাঁর সঙ্গে রয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মাধ্যমে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করছেন বলসোনারো ভক্তরা।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৫ ঘণ্টা আগে