
সিমন সিয়াও বেড়ে উঠেছেন চীনের ম্যাকাও শহরের মাঝামাঝিতে অবস্থিত একটি এলাকায়। শহরের সবচেয়ে অভিজাত হোটেল সেন্ট্রালের কাছেই একটি পুরোনো বাড়িতে তিনি বেড়ে উঠেছেন। ১৯২৮ সালে উদ্বোধন করা এই হোটেলটি পরবর্তীতে তারকা, সেলিব্রেটি এবং কূটনীতিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ সম্মিলনের স্থান হয়ে ওঠে।
১৯৬০-এর দশকে ছোট্ট সিমন সিয়াও একদিন খেলাচ্ছলে ঢুকে পড়েছিলেন হোটেল সেন্ট্রালের ভেতর। কিন্তু হোটেলের লোকেরা তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়।
শৈশবের সেই স্মৃতি মনে করে সম্প্রতি সিএনএনকে সিয়াও বলেন, ‘ছোটবেলায় খুব বেশি বুঝতাম না। আমি শুধু ওই হোটেলটির দিকে তাকিয়ে শপথ করেছিলাম, একদিন এটা আমি কিনে ফেলব।’
ছোটবেলায় এমন শপথ কতজনই তো করে, বাস্তবে তা পূরণ করতে পারে কজন? সিমন সিয়াও তাঁদেরই একজন, যিনি তাঁর শৈশবের শপথ বাস্তবে রূপ দিয়েছেন।
সেদিনের সেই ছোট্ট সিয়াও এখন ৬৫ বছরের পুরোদস্তুর ব্যবসায়ী। ১৯৯১ সালে তিনি তাঁর নিজস্ব রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি লেক হ্যাং গ্রুপ প্রতিষ্ঠা করেন। সম্প্রতি তিনি নতুন মালিক হিসেবে ৯৬ বছরের পুরোনো ও নামকরা হোটেল সেন্ট্রালের ফিতা কেটেছেন।
সিয়াও জানিয়েছেন, শুধুমাত্র ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জন্যই যে তিনি হোটেল সেন্ট্রাল কিনে নিয়েছেন, তা নয়। ম্যাকাও-এর সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণের আকাঙ্ক্ষাও যোগ হয়েছিল এর সঙ্গে। আধুনিক উন্নয়নের দ্বারা শহরের অনেক ঐতিহ্যই আজ হারিয়ে যেতে বসেছে।

হোটেলটি একসময় শহরের সবচেয়ে উঁচু এবং জাঁকজমকের প্রতীক ছিল। যদিও পরে এটি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। এমনই একটি সুযোগকে কাজে লাগিয়ে ২০১৬ সালে হোটেলটি শেষ পর্যন্ত কিনে নেন সিয়াও। পরে এই হোটেলের সংস্কার কাজ শুরু করেন ২০১৯ সালে। সংস্কার বলতে, আধুনিক ভবনে রূপ দেওয়া—এমন নয়। তিনি এই ভবনটিকে পুরোনো রূপেই রেখেছেন, শুধু কাঠামোটিকে আরও শক্তিশালী করেছেন। কাজটি সহজ ছিল না। তারপরও নতুন নির্মাণ পদ্ধতি এবং উপকরণ দিয়ে হোটেলটির সংস্কারকাজ শেষ হয় ২০২২ সালে।
সংস্কারের পর ঐতিহ্যবাহী হোটেল সেন্ট্রাল আবারও যাত্রা শুরু করেছে। এই হোটেলে নস্টালজিক ডিজাইন সহ ১১৪টি বিলাসবহুল কক্ষ রয়েছে। আছে একটি একটি শপিং মল এবং কিছু রেস্তোরাঁ। ম্যাকাও-এর পর্যটনকে বৈচিত্র্যময় করতে এই ধরনের ঐতিহাসিক প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন সিয়াও। ডেভেলপারদেরকে তিনি শুধু ক্যাসিনো রিসোর্ট না তৈরি করে শহরের ঐতিহ্য সংরক্ষণে মনোযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন। এভাবে ম্যাকাও একদিন নিজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভান্ডার প্রদর্শন করে একটি অনন্য ও বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
১১ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে