
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ীভাবে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্থায়ী ভিসি নিয়োগ না দেওয়ায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী ভিসি নিয়োগ না হলে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ আহমেদ, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান রাজীব প্রমুখ।
বশেমুরবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত ২০ আগস্ট ভিসি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ দেওয়া হলেও শুধুমাত্র গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ না দিয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্থায়ী ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করবে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে