
এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। ২০১৪ সালে ভালোবেসে ঘর বাধেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে। তবে সে সম্পর্ক দীর্ঘায়ত হয়নি। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর শোবিজ প্রাঙ্গণ থেকে নিজেকে গুটিয়ে নেন সুজানা। ৯ বছর পর ফের বিয়ে করলেন এই অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সুজানা। সেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।’ ওই ভিডিওতে স্বামীর সঙ্গে এক ঝলক দেখা যায় তাঁকে। এ-ও দেখা যায় তাঁদের অনামিকা আঙুলে আংটি।
ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া এ ভিডিওতে লাইক পড়েছে ৫ হাজার ২৪০টি, মন্তব্য পড়েছে ৩২২টি। ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তবে সুজানার স্বামীর পরিচয় জানা যায়নি।
সুজানার নিজের ফ্যাশন হাউসের ব্যবসা রয়েছে। তিনি ইদানীং দুবাইয়ে থাকছেন। কারণ সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে তিনি নিজেও পোশাক ডিজাইন করেন।

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। সেই বিয়ে স্থায়ীত্ব হয় মাত্র চার মাস। এরপর চার বছর প্রেম করেন সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে। ২০১৪ সালে হৃদয় খানের সঙ্গে ঘরোয়াভাবে বিয়ে করেন। তবে পর সংসার শুরুর তিন মাসের মাথায় তাঁদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে