রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে ফের গোলাগুলি হয়েছে। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমিন (২৭),শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। র্যাবের একটি দলও সেখানে গিয়েছে। শুনেছি এখনো গোলাগুলি চলছে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’
এর আগে গত ২৪ অক্টোবর বেলা ১১ টার দিকে বিহারী ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর ফারুক (২০) নামে এক যুবক আহত হন। এ ছাড়াও ৪ সেপ্টেম্বর এবং ৬ আগস্ট পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়।
এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিবৃত্ত করতে পারছে না। বিহারী ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ঘিরে এই গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটি গ্রুপ আরেকটি গ্রুপ থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ঘে জড়িয়ে পরছে।

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগি উদ্ধার শেষে বিকেল পৌনে ৪টায় লাইন সচল হয়। ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ ঝাড়আমবাড়ী-গোপালপুর সড়কের সিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী
৬ মিনিট আগে
নড়াইলের তিনটি উপজেলার ৯৯ হাজার ৭২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট এক হাজার ২০টি কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
২১ মিনিট আগে
টঙ্গীতে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সহকারী শিক্ষক কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয় বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা।
৩১ মিনিট আগে