Ajker Patrika

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক
প্রতীকী ছবি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানা–পুলিশ। আজ শনিবার বিকেলে

রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে তাদের আটক করা হয়।

পল্টন থানা–পুলিশ বলছে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। এসব ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত