২৪ অক্টোবর জীবনের ৩৩ বসন্তে পা দিলেন চিত্রনায়িকা পরীমণি। দুই বছর আগেও নিজের জন্মদিন জাকজমকভাবেই পালন করতে চিত্রনায়িকা পরীমণি। তবে মা হওয়ার পর বদলে গেছে চিত্র। এ ছাড়া এবার নায়িকার পাশে নেই তাঁর সবচেয়ে আপনজন নানা শামসুল হক গাজী। গত নভেম্বরে মারা গেছেন পরীর নানা। তাই এবার মন খারাপ নিয়েই জন্মদিনের কেক কাটলেন পরী।
আয়োজন না করলেও জন্মদিনের বিশেষ এই মুহূর্ত ভক্তদের সঙ্গে কাটিয়েছেন পরী। ফেসবুক লাইভে এসে কেটেছেন কেক। এ সময় পরীমণি বলেন, ‘আমি একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা।’
প্রিয় নানুভাই পাশে নেই বলে এবারের জন্মদিনের সময়টা দূরে কোথাও গিয়ে কাটাতে চেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে কেক কাটার সিদ্ধান্ত নেন তিনি। পরী বলেন, ‘প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’
পরী এখন ব্যস্ত তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাবের প্রচারে। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। অনম বিশ্বাসের পরিচালনায় এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। রঙিলা কিতাব নিয়ে পরীমণি বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্য খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায়।’

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের পছন্দের ব্যান্ড মাইলস। তাঁর সংগীতজীবনে মাইলসের গান বড় ভূমিকা রেখেছে—এ কথা একাধিকবার জানিয়েছেন তিনি। এবার সেই মাইলসের সঙ্গে একই মঞ্চে গাইবেন অনুপম। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টে পারফর্ম...
৪৪ মিনিট আগে
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান সংগীতশিল্পী ঈশান মজুমদার। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ দিয়ে প্রশংসিত হয়েছেন। আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরছেন ঈশান।
১ ঘণ্টা আগে
মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে প্রসূন রহমান বানিয়েছেন ‘শেকড়’। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের দুই দিন পর মুক্তি পাবে কানাডায়। নির্মাতা জানান, আগামী ২ আগস্ট থেকে কানাডার তিনটি শহরে দেখা যাবে শেকড়।
১ ঘণ্টা আগে
ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে না চাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী সোনু নিগম। সেই বিতর্কের কারণে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্ট স্থগিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে